Advertisement
E-Paper

এসইউসির সমাবেশ আজ ইন্ডোরে

প্রতি বছর ৫ অগস্ট রানি রাসমণি অ্যাভিনিউ বা শহিদ মিনার ময়দানের মতো খোলা জায়গায় শিবদাস ঘোষের মৃত্যুবার্ষিকী পালন করে এসইউসি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৯ ০৩:৫৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে আজ, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করবে এসইউসি। সেখানে মুখ্য বক্তা দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ।

প্রতি বছর ৫ অগস্ট রানি রাসমণি অ্যাভিনিউ বা শহিদ মিনার ময়দানের মতো খোলা জায়গায় শিবদাস ঘোষের মৃত্যুবার্ষিকী পালন করে এসইউসি। কিন্তু বিভিন্ন জেলা থেকে আসা কর্মীরা বৃষ্টিতে সভা ঠিকমতো শুনতে পান না বলে দলীয় নেতৃত্বের বক্তব্য। তাই এ বছর তাঁরা সভার আয়োজন করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতো ঢাকা জায়গায়।

SUCI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy