Advertisement
E-Paper

আগামী সপ্তাহে রাজ্যের ডিএ মামলা উঠছে সুপ্রিম কোর্টে, ১৬ জানুয়ারি হতে পারে শুনানি

আগের ডিভিশন বেঞ্চ থেকে বিচারপতি দীপঙ্কর দত্ত সরে যাওয়ায়, নতুন কোনও বেঞ্চে এই মামলা পাঠানো হয়নি। চলতি সপ্তাহে তা হতে পারে বলে সূত্রের খবর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ১৬:১৯
ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।

ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। ফাইল চিত্র।

রাজ্যের ডিএ (মহার্ঘ ভাতা) মামলার শুনানির দিন ক্ষণ ঠিক হল সুপ্রিম কোর্টে। আগামী সপ্তাহে শুনানির দিন ধার্য করা হয়েছে। শীর্ষ আদালত সূত্রে খবর, আগামী সোমবার (১৬ জানুয়ারি) মামলাটি শুনানির জন্য ওঠার কথা। যদিও এই মামলায় এখনও নতুন বেঞ্চ গঠন করা হয়নি। তবে এই সপ্তাহেই তা গঠন হয়ে যাওয়ার কথা। ফলে আগামী সপ্তাহেই শুরুতেই রাজ্যের করা মামলা শুনতে পারে সুপ্রিম কোর্ট।

ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। গত বছর ৫ ডিসেম্বর মামলাটি প্রথম শুনানির জন্য ওঠে। পরে তা পিছিয়ে ১৪ ডিসেম্বর করা হয়। পাশাপাশি, এই মামলা শুনানির জন্য নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হয়। সেখানে ছিলেন দুই বাঙালি বিচারপতি— বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি দীপঙ্কর দত্ত। কিন্তু ওই দিন মামলাটি থেকে বিচারপতি দত্ত সরে দাঁড়ানোয় শুনানি হয়নি। জানুয়ারিতে আবার শুনানি হওয়ার কথা ছিল। সেই মতো ১৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে। অন্য দিকে, আগের ডিভিশন বেঞ্চ থেকে বিচারপতি দত্ত সরে যাওয়ায় নতুন কোনও বেঞ্চে এই মামলা পাঠানো হয়নি। চলতি সপ্তাহে তা হওয়ার কথা।

গত বছর মে মাসে কলকাতা হাই কোর্ট রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তাদের যুক্তি, হাই কোর্টের সিদ্ধান্ত মেনে নিলে ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা খরচ হবে। যা পক্ষে যা বহন করা দুঃসাধ্য। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের (কনফেডারেশন) আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘‘বকেয়া ডিএ দিতে হলে রাজ্যের উপর বিশাল অঙ্কের আর্থিক বোঝা চাপবে এটা ঠিক। আবার এটাও ঠিক যে ডিএ সরকারি কর্মচারীদের প্রাপ্য অধিকার। তা থেকে তাঁরা বঞ্চিত হবেন কেন?’’

DA Supreme Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy