Advertisement
E-Paper

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে আলোচনা কবে? মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

প্রচারের সময় বিজেপি আশ্বাস দিয়ে জানিয়েছিল, রাজ্যে তারা সরকার গঠন করলে ৪৫ দিনের মধ্যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং সপ্তম বেতন কমিশন চালু করা হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৪:৪০
শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী। — ফাইল চিত্র।

রাজ্য সরকারের কর্মীরা কবে পাবেন বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ), সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরে সেই নিয়ে ইঙ্গিত দিলেন মুখ্যম‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, পরের সোমবার আবার বৈঠকে বসবে মন্ত্রিসভা। ওই দিনই ডিএ-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরে শুভেন্দু বলেন, ‘‘আরও একটি বৈঠক করব। আরজি কর-সহ নারী নির্যাতনের বিষয়, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়, বেতন কমিশন, এরিয়ার, ডিএর বিষয় যে রয়েছে, পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে তা (আলোচনা) করব।’’ সোমবারের বৈঠকে কেন তা হয়নি, সে বিষয়েও জানিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘সরকারি কাজকর্ম দেখার খুব বেশি সময় আমরা পাইনি। সরকার গঠন হওয়ার পরে সোমবার প্রথম কাজের দিন। যে কাগজপত্র প্রস্তুত ছিল, তার উপরে মন্ত্রিসভা এই সিদ্ধান্তগুলি (সোমবারের) নিয়েছে।’’

প্রসঙ্গত, সোমবার সরকারি চাকরিতে আবেদনের বয়ঃসীমা পাঁচ বছর বৃদ্ধি, কাঁটাতারের জন্য বিএসএফ-কে জমি দেওয়া, আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে যুক্ত করা-সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের নতুন মন্ত্রিসভা। তার পরেই প্রশ্ন উঠেছে, রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ কবে পাবেন? প্রচারের সময় বিজেপি সেই নিয়ে আশ্বাস দিয়েছিল। জানিয়েছিল, রাজ্যে সরকার গঠন করলে ৪৫ দিনের মধ্যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং সপ্তম বেতন কমিশন চালু করা হবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে টানাপড়েন চলছে বহুদিন ধরে। ২০১৮-এ বহু আবেদন-নিবেদনের পর সরকারি কর্মচারীদের ১৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সে সময় তাঁর ‘মিউ মিউ-ঘেউ ঘেউ’ মন্তব্য নিয়ে বিস্তর জলঘোলা হয়। বিরোধীরা অসংবেদনশীলতার অভিযোগ তোলেন। এমনকি কলকাতা হাইকোর্টও এই মন্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দেয়। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দ্বন্দ্বও বেড়েছে সরকার ও কর্মীদের মধ্যে। পথে নেমে আন্দোলন করেছেন শিক্ষকদের একাংশ। তাঁদের সমর্থন জানিয়েছিলেন শুভেন্দু। আন্দোলনরত সরকারি কর্মীদের দফতরে তালা ঝোলানোর পরামর্শ দেন রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু। সুপ্রিম কোর্ট সরাসরি বকেয়া ডিএ মেটানোর চূড়ান্ত নির্দেশ দেয়নি; মামলাটি বিচারাধীন এবং বিভিন্ন পর্যায়ে শুনানি হয়েছে। শিক্ষামহলের দাবি, সুপ্রিম কোর্টের আদেশের পরও শিক্ষকদের ‘গ্রান্ট ইন এড’ সংক্রান্ত বিষয়ে গড়িমসি করেছিল তৃণমূল সরকার। অন্য সরকারি কর্মচারীদের একাংশকে মহার্ঘ ভাতা দেওয়া হলেও বাদ পড়ে গিয়েছেন শিক্ষকেরা। এমনকি সর্বশেষ বিধানসভায় বাজেটে ঘোষিত ৪ শতাংশ মহার্ঘ ভাতাও দেওয়া হয়নি।

এ বার শুভেন্দু জানিয়ে দিলেন, আগামী সোমবার রাজ্যের মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে ডিএ নিয়ে আলোচনা হবে।

Suvendu Adhikari
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy