পশ্চিমবঙ্গে প্রথম বার শাসক বিজেপি। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেছেন প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর মন্ত্রিসভার বাকি সদস্য কারা হবেন, তা নিয়ে জল্পনা চলছে। নবান্নেই বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকের সম্ভাবনা । শুক্রবার নবান্নে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে বসতে পারে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক।
বিজেপি সূত্রে খবর, শুভেন্দুর মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথগ্রহণ হবে আগামী সোমবার, ১১ মে। সে দিনই পরিষ্কার হয়ে যাবে কে কোন দফতর সামলাবেন।
জানা গিয়েছে, আগামী সোমবার লোক ভবনে রাজ্যপাল আরএন রবি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। তার পর মন্ত্রিসভার বৈঠক হবে। মঙ্গলবার রাজভবনে যাবেন মুখ্যমন্ত্রী প্রোটেম স্পিকারের শপথ করাতে। বিধানসভার নতুন স্পিকার হওয়ার সম্ভাবনা তাপস রায়ের। তার পর আগামী বুধবার এবং বৃহস্পতিবার বিজেপির বিধায়কেরা শপথ গ্রহণ করবেন। শনিবারই মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নামফলক বসে গিয়েছে বিধানসভায়।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়ী বিজেপি। তৃণমূল জয়ী ৮০টি আসনে। রাজ্যের বিধানসভা আসনের সংখ্যা ২৯৪ হলেও ফলতায় পুনর্নির্বাচন হচ্ছে। সে কারণে ২৯৩টি আসনে ভোটগণনা হয়েছে। তার মধ্যে কংগ্রেস দু’টি, সিপিএম একটি, আইএসএফ একটি এবং আমজনতা উন্নয়ন পার্টি (এজেইউপি) দু’টি আসনে জয়ী হয়েছে।
আরও পড়ুন:
কমিশনের পরিসংখ্যান অনুসারে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ভোট পেয়েছে ৪৫.৮৪ শতাংশ। তৃণমূলের ভোটের হার ৪০.৮০ শতাংশ। কংগ্রেস পেয়েছে ২.৯৭ শতাংশ ভোট। সিপিএমের ভোটের হার ৪.৪৫ শতাংশ। নোটাতে পড়েছে ০.৭৯ শতাংশ ভোট। অন্যেরা ৪.২৬ শতাংশ ভোট পেয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকালে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার, পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।
- অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। রাজ্যে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, তাঁকে ৪ মে-র পরে নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আসতে হবে। সেইমতো পঁচিশে বৈশাখ রাজ্যে আসছেন মোদী।
- প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৮টা ৫ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে ভারতীয় বায়ুসেনার বি-৭৭৭ বিমানে চেপে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার কথা মোদীর।
-
১৪:০৪
ব্রিগেডের মঞ্চে পা ছুঁয়ে প্রণাম করলেন মোদী-শাহ-শুভেন্দুরা, কে এই নবতিপর মাখনলাল সরকার -
১৩:০৯
ব্রিগেডের মঞ্চে পশ্চিমবঙ্গের ‘জনশক্তি’কে নতজানু প্রণাম প্রধানমন্ত্রীর! মোদীর সাফল্যের শিরোপায় জুড়ল নতুন পালক -
০৭:৩৬
ব্রিগেডের মঞ্চে শপথের পর মুখ্যমন্ত্রী শুভেন্দুকে আলিঙ্গন মোদী-শাহের, গেরুয়া উত্তরীয় পরিয়ে দিলেন আদিত্যনাথ -
২৩:০০
আরজি করের ঘটনায় বসবে কমিশন, সন্দেশখালিতেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা! ঘোষণা হবু মুখ্যমন্ত্রী শুভেন্দুর -
২২:৫৮
বিধানসভা থেকে সরল মমতার নামফলক, মহাকরণে তিনতলার কক্ষ প্রস্তুত মুখ্যমন্ত্রী শুভেন্দুর জন্য! চলছে ব্রিগেডের প্রস্তুতিও