Advertisement
E-Paper

SSC: তদন্তে সহযোগিতা করলে হেফাজতে নিতে পারবে না সিবিআই, রক্ষাকবচ পেলেন শান্তিপ্রসাদ

দুপুরে মামলাটি বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চে পাঠানো হয়। প্রথমে মামলাটি নিতে অস্বীকার করে ওই বেঞ্চ। তারা জানায়, বুধবার মামলাটি উল্লেখ (মেনশন) করতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২২ ১৭:৪৫
ফাইল ছবি

ফাইল ছবি

শান্তিপ্রসাদ সিন্‌হাকে সিবিআইয়ের কাছে যেতেই হবে। তবে এখনই তাঁকে হেফাজতে নিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এসএসসি নিয়োগ সংক্রান্ত একটি পৃথক মামলায় এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। তবে আদালত নির্দেশ দিয়েছে, তদন্তে সহযোগিতা না করলে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টাকে হেফাজতে নিতে পারবে সিবিআই।

প্রসঙ্গত, সোমবার একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রক্ষাকবচ চেয়ে তিনটি বেঞ্চে যান উপদেষ্টা কমিটির পাঁচ সদস্য। তিনটি বেঞ্চই মামলা ফিরিয়ে দেয়। মঙ্গলবার সকালে মামলাটি নতুন ডিভিশন বেঞ্চে উঠলে সেই বেঞ্চও মামলা গ্রহণ করেনি। তারই মধ্যে এই মামলার শুনানিতে হাই কোর্টের একক বেঞ্চ নতুন নির্দেশ দেয়। বলা হয়, সিবিআই প্রয়োজন মনে করলে শান্তিপ্রসাদ এবং শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর অলোককুমার সরকারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এ ছাড়া সাত দিনের মধ্যে শান্তিপ্রসাদ ছাড়া বাকি চার সদস্যকে সম্পত্তির হিসাব আদালতে জমা দিতে হবে। এই নির্দেশকেও চ্যালেঞ্জ করে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেন পাঁচ জনের আইনজীবী।

দুপুরে মামলাটি বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চে পাঠানো হয়। প্রথমে মামলাটি নিতে অস্বীকার করে ওই বেঞ্চ। তারা জানায়, বুধবার মামলাটি উল্লেখ (মেনশন) করতে। আইনজীবীদের অনেক অনুনয়ের পর বিচারপতি তালুকদার জানান, এখনই আমরা সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর কোনও হস্তক্ষেপ করতে চাইছি না। তদন্ত যেমন চলছে চলবে। সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো ওই শান্তিপ্রসাদকে বিকেল ৩টের সময় সিবিআইয়ের কাছে যেতে হবেই। তবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার যে নির্দেশ দেওয়া হয়েছে তা নিয়ে আমরা ভাবনাচিন্তা করতে পারি।

শুক্রবার মামলার পরবর্তী শুনানি হতে পারে।

High Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy