Advertisement
E-Paper

‘ঠিক দুপুর দুটোয় নবান্ন উড়িয়ে দেব’, হুমকি ফোনে হুলুস্থুল কাণ্ড

একটি হুমকি ফোনে বোমাতঙ্ক ছড়াল নবান্নে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল ৯.২২ মিনিটে নবান্নের কন্ট্রোল রুমে ফোন আসে ঠিক দুপুর ২ টোয় নবান্ন উড়িয়ে দেওয়া হবে। ফোনের ও প্রান্ত থেকে পুরুষ কন্ঠে এই হুমকি ফোন আসে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২২
নবান্ন।ফাইল চিত্র।

নবান্ন।ফাইল চিত্র।

একটি হুমকি ফোনে বোমাতঙ্ক ছড়ায় নবান্নে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল ৯.২২ এবং ৯.২৪ মিনিটে পর পর দুটো হুমকি ফোন আসে। ফোন করে বলা হয়, ঠিক দুপুর ২ টোয় নবান্ন উড়িয়ে দেওয়া হবে। ফোনের ও প্রান্ত থেকে পুরুষ কন্ঠে এই হুমকি ফোন আসে। সঙ্গে সঙ্গে হুলুস্থুল পড়ে যায় নবান্নে। খবর পেয়েই বম্ব স্কোয়াডের একটি দল সেখানে পৌঁছয়। আনা হয় ৮টি স্নিফার ডগও। তন্ন তন্ন করে নবান্নের সর্বত্র তল্লাশি চালায় পুলিশ। কিন্তু কোথাও কিছু পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। ফোনের সূত্র ধরে ওই ব্যক্তিকে খোঁজারও চেষ্টা চালানো হচ্ছে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি।

বোমা রাখা আছে বলে কয়েক মাস আগেই এ রকমই একটি হুমকি ফোন এসেছিল নবান্নে। তার পরই আরও নিরাপত্তা বাড়ানো হয় নবান্নের।

আরও খবর...

জিএম শস্যের পক্ষে সওয়াল

Nabanna Bobm Scare
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy