Advertisement
E-Paper

রাতে আবারও বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, চলবে কত ক্ষণ?

বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টির সময় বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ২০:১৮
image of rain

সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়ে চলতে পারে দুই থেকে তিন ঘণ্টা। — ফাইল ছবি।

দক্ষিণবঙ্গের কিছু জেলায় আবারও শুরু হতে চলেছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়ে চলতে পারে দুই থেকে তিন ঘণ্টা। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টির সময় বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত এবং মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু পর্যন্ত থাকা নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত ভাবে হতে পারে বৃষ্টি। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী শনি, রবি, সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বৃহস্পতিবার উত্তরবঙ্গের ৮ জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার উত্তরের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছেন হাওয়া অফিস। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বৃষ্টি হতে পারে। তবে বাকি ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। রবি এবং সোমবার উত্তরের ৮ জেলাতেই হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে জেলার সব জায়গায় এক সঙ্গে হবে না। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Weather rainfall Weather Update
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy