Advertisement
E-Paper

ঘূর্ণাবর্ত, নিম্নচাপ! জোড়া ফলায় বৃষ্টির সম্ভাবনা, রাজ্যে কবে, কোথায় বর্ষণ? জানাল হাওয়া অফিস

বৃহস্পতিবার দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে সব জায়গায় বৃষ্টি হবে না বলেই মনে করছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত ভাবে হতে পারে বৃষ্টি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ১৫:২৮
image of rain

হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত এবং মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু পর্যন্ত থাকা নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে বৃষ্টি হতে পারে। — ফাইল ছবি।

ক্রমেই বাড়ছিল অস্বস্তি। এর মধ্যেই রাজ্যে আবারও বৃষ্টির পূর্বাভাস। উত্তর এবং দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ১ মে, সোমবার পর্যন্ত চলতে পারে এই বিক্ষিপ্ত বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত এবং মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু পর্যন্ত থাকা নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে সব জায়গায় বৃষ্টি হবে না বলেই মনে করছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত ভাবে হতে পারে বৃষ্টি। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী শনি, রবি, সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বৃহস্পতিবার উত্তরবঙ্গের ৮ জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার উত্তরের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বৃষ্টি হতে পারে। তবে বাকি ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। রবি এবং সোমবার উত্তরের ৮ জেলাতেই হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে জেলার সব জায়গায় একসঙ্গে হবে না। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

rainfall Weather Update summer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy