Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

আগামী দু’তিন ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের দুই জেলায়! সঙ্গে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও

রবিবার দক্ষিণের আরও কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর। কলকাতাতেও তেমন পূর্বাভাস রয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২২:৫১

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বসন্ত শেষের তাপপ্রবাহের পর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে স্বস্তির বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হয়েছে কালবৈশাখীও। সেই আবহেই রবিবার রাতে আলিপুর জানাল, আগামী দু’তিন ঘণ্টায় ঝড়বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা। বৃষ্টির পাশাপাশি চলবে ঝোড়ো হাওয়ার দাপট। আগামী কয়েক ঘণ্টার জন্য ওই দুই জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’তিন ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়়ো হাওয়াও বইতে পারে। ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সময় সকলকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রবিবার দক্ষিণের আরও কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর। কলকাতাতেও তেমন পূর্বাভাস রয়েছে। ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায়। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি চললেও দক্ষিণের কোনও জেলাতেই আর বৃষ্টির সম্ভাবনা নেই। বরং বৈশাখের গরম তার চেনা ছন্দে ফিরতে পারে চলতি সপ্তাহেই। দক্ষিণবঙ্গে চার থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।

Rain Alert Thunderstorm Red Alert Lightning Weather Forecast
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy