একই দিনে রাজ্যে দুই মৃত্যুর নেপথ্যে এসআইআরকে দায়ী করল মৃতের পরিবার এবং শাসকদল তৃণমূল। পুরুলিয়ার চৌতলায় ‘আত্মহত্যা করেছেন’ অশীতিপর এক বৃদ্ধ। হাওড়ার আমতায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭০ বছরের এক বৃদ্ধের। যদিও শাসকদলের দাবি উড়িয়ে বিজেপি বলছে, এসআইআর আবহে যে কোনও মৃত্যুর ঘটনাকেই রাজনৈতিক হাতিয়ার করছে তৃণমূল। দুটি ঘটনার সঠিক তদন্ত দাবি করেছে তারা।
আমতার সাবসিট এলাকার বাসিন্দা শেখ জামাত আলির মৃত্যু হয়েছে সোমবার। মৃতের পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। জামাতের পুত্র রাজমিস্ত্রির কাজ করেন। বৃদ্ধ নিজে দিনমজুরির কাজ করতেন। ছেলের দাবি, প্রায় পঞ্চাশ বছর ধরে পশ্চিমবঙ্গের ভোটার ছিলেন তাঁর বাবা। তার পরেও এসআইআর শুনানিতে বাবাকে তলব করে নির্বাচন কমিশন। রবিবার বিকেলে ওই এলাকার বিএলও মারফত নোটিস পান। নথি হিসেবে ব্যাঙ্কের বই হাতের কাছে রাখার কথা বলে যান বিএলও। তার পরেই আতঙ্কিত হয়ে পড়েন বৃদ্ধ। পুত্রবধূ বলেন, ‘‘বাবা বলছিল, ‘আমায় কি বাংলাদেশে পাঠিয়ে দেবে?’ আমরা সান্ত্বনা দিই। রবিবার রাত ৩টে নাগাদ ওঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।’’
আরও পড়ুন:
সোমবার মৃতের বাড়িতে যান স্থানীয় বিধায়ক সুকান্ত পাল। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ‘‘বৈধ ভোটারদের শুনানিতে তলব করে হয়রান করা হচ্ছে। ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদেরই নাম কাটার চক্রান্ত চলছে। এর প্রতিবাদ জরুরি।’’ পুলিশ জানিয়েছে, বৃদ্ধের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অন্য দিকে, পুরুলিয়ায় দুর্যন মাঝি নামে আদিবাসী সম্প্রদায়ের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে খবর। সোমবার ৮২ বছরের বৃদ্ধের দেহ উদ্ধার হয় স্থানীয় রেললাইন থেকে। তাঁর পুত্র এবং স্ত্রী জানিয়েছেন, সোমবার শুনানির জন্যই এসআইআর কেন্দ্রে যাচ্ছিলেন তিনি। টোটো ভাড়া করে যাবেন ভেবেছিলেন। কিন্তু মোড়ে গিয়ে অনেক খুঁজেও টোটো পাননি। কখন শুনানিতে যাবেন, সেই নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। পরে বাড়ির কিছু দূরে রেললাইন থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। বৃদ্ধ ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে মনে করছে পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে রাজনৈতিক চাপানউতর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা