Advertisement
E-Paper

‘হকারদের দোকান গুঁড়িয়ে দেওয়া হচ্ছে’! বিধায়কদের বৈঠকে উদ্বেগপ্রকাশ মমতার, প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

মঙ্গলবার কালীঘাটের বাড়িতে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা। সেই বৈঠকেই হকার উচ্ছেদ নিয়ে মুখ খোলেন তিনি। মমতার অভিযোগ, ভারতীয় সংবিধান মানছে না বিজেপি সরকার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৯:১৪
TMC has taken up a program on May 21 to protest the eviction of hawkers

হকার উচ্ছেদের প্রতিবাদে পথে নামছে তৃণমূল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

হাওড়া, শিয়ালদহ-সহ বিভিন্ন স্টেশন এবং স্টেশন চত্বরে দখলদার উচ্ছেদ অভিযান শুরু করেছে রেল। কোথাও কোথাও জবরদখল সরাতে বুল‌ডোজ়ারও নামানো হচ্ছে। এ ভাবে হকার উচ্ছেদ বেআইনি বলেই মনে করছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিধায়কদের নিয়ে বৈঠকে এই উচ্ছেদ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অন্য দিকে, রেলের এই উচ্ছেদের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল।

মঙ্গলবার কালীঘাটের বাড়িতে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা। সেই বৈঠকেই হকার উচ্ছেদ নিয়ে মুখ খোলেন তিনি। সূত্রের খবর, উচ্ছেদ প্রসঙ্গে ওই বৈঠকে মমতা জানিয়েছেন, সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে। হকারদের দোকান বুল‌ডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়া দিচ্ছে। মমতার অভিযোগ, ভারতীয় সংবিধান মানছে না বিজেপি সরকার। এই উচ্ছেদের প্রতিবাদে হাওড়া, শিয়ালদহ স্টেশন এবং বালিগঞ্জ স্টেশনের কাছে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল।

শুক্রবার রাতে অন্ধকারে হঠাৎই বুলডোজ়ার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় হাওড়া স্টেশন চত্বরের ফুটপাথের ১৫০টিরও বেশি দোকান। শুধু শুক্রবার নয়, শনিবারও একই ভাবে অভিযান চলে। হাওড়ার পাশাপাশি, শিয়ালদহ স্টেশন চত্বরে বুলডোজ়ার নামানো হয়। শিয়ালদহ বিভাগের বিভিন্ন স্টেশন এবং স্টেশন চত্বরে থাকা অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার অভিযোগ। রাতারাতি রেলের এই উচ্ছেদ অভিযানে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কেন এত কম সময়ের নোটিসে এই উচ্ছেদ অভিযান চালাল রেল, তা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। স্টেশন চত্বর থেকে হকারদের তুলে দেওয়ার ফলে যাত্রীদের একাংশ খুশি। তবে অনেকে আচমকা অভিযান নিয়ে প্রশ্ন তুলছেন।

Hawker Eviction TMC Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy