Advertisement
E-Paper

করিশ্মার শুটিংয়ের সেটে ঘটেছিল অঘটন! তার পরে সরোজ খান কখনও কাজ করেনি অভিনেত্রীর সঙ্গে

করিশ্মা তাঁর কর্মজীবনে একাধিক নৃত্যগুরুর সঙ্গে কাজ করেছেন। তবে তাঁর কোন আচরণের জন্য সরোজ খান কখনও কাজ করতে চাননি করিশ্মার সঙ্গে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৯:৩৫
(বাঁ দিকে) সরোজ খান, (ডান দিকে) করিশ্মা কপূর।

(বাঁ দিকে) সরোজ খান, (ডান দিকে) করিশ্মা কপূর। ছবি: সংগৃহীত।

নব্বইয়ের দশকে জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম আলোচিত নাম করিশ্মা কপূর। এমনিতেই করিশ্মার সৌন্দর্যে ঘায়েল ছিলেন একাধিক নায়ক। এ ছাড়াও করিশ্মা ছিলেন বলিউডের বিখ্যাত কপূর পরিবারের অন্যতম উত্তরাধিকারী। সেই অর্থে কপূর পরিবারের প্রথম কন্যা, যিনি সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেন। অভিনেত্রী করিশ্মার যেমন প্রশংসা হয়েছে, তেমনই করিশ্মার নাচের প্রশংসাও হয়েছে শিল্পীমহলে। কিন্তু করিশ্মার আচরণের কারণে নৃত্যগুরু সরোজ খান তাঁর সঙ্গে কাজ করতে চাননি।

সরোজের সহকারী রুবিনা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, করিশ্মার আচরণ ভীষণ খারাপ। সামান্যতম কারণে তাঁদের দলের এক নৃত্যশিল্পীকে তিনি গালিগালাজ করা শুরু করেন। বার বার মূর্খ বলে অপমান করেন। এই ঘটনার পর সরোজ খান তাঁর সঙ্গে ভবিষ্যতে কাজ না করার সিদ্ধান্ত নেন।

রুবিনার কথায়, ‘‘আসলে আমরা করিশ্মার সঙ্গে একটা ছবি করছিলাম। একটা নাচের দৃশ্যে করিশ্মাকে ছুটে এসে একটা গাছের নীচে দাঁড়াতে হবে। স্টুডিয়োর ভিতরে চলছিল শুটিং। ওই গাছের উপরে ছিল আমাদের নৃত্যশিল্পী। গাছের ডালটা ভেঙে তিনি পড়ে যান করিশ্মার উপরে। তাতেই করিশ্মা চিৎকার ও গালিগালাজ করতে শুরু করেন। সরোজ খান নিজে বলেন, ঘটনাটি ইচ্ছাকৃত নয়, ভুলবশত ঘটেছে। করিশ্মা কারও কথা শুনতে চাননি। অবশেষে মাঝপথে শুটিং ছেড়ে বেরিয়ে যান। তার পর সরোজ খানও সিদ্ধান্ত নেন, ওঁর সঙ্গে কখনও কাজ করবেন না।’’ সরোজ নিজের সিদ্ধান্তে অটল ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত।

Karisma Kapoor saroj khan Bollywood Actor Bollywood Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy