Advertisement
E-Paper

সলমনকে নিয়ে উদ্বেগে তাঁর মা সালমা! অন্ধকার ঘরে নিজেকে কেন আলাদা রাখছেন ভাইজান?

উদ্বিগ্ন অনুরাগীদের জন্য দীর্ঘ বিবৃতি দিয়েছেন তিনি। সেখানেই সলমন জানিয়েছেন, তাঁর মা-ও সমান ভাবে তাঁকে নিয়ে চিন্তা করছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১২:৪১
সলমনকে চিন্তায় তাঁর মা সালমা!

সলমনকে চিন্তায় তাঁর মা সালমা! ছবি: সংগৃহীত।

আলোচনায় সলমন খান। এক দিকে তাঁর অনাবৃত অ্যাব্‌স-এর ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা। অন্য দিকে তারকা একাকিত্ব নিয়ে কথা বলেছেন। তাই তাঁকে নিয়ে খানিক উদ্বিগ্নও দর্শক। এমনকি সলমনের মা সালমা খানও তাঁর পুত্রকে নিয়ে উদ্বিগ্ন। কী হয়েছে ভাইজানের?

উদ্বিগ্ন অনুরাগীদের জন্য দীর্ঘ বিবৃতি দিয়েছেন সলমন। সেখানে অভিনেতা জানিয়েছেন, তাঁর মা-ও সমান ভাবে তাঁকে নিয়ে চিন্তা করছেন। সলমন লিখেছেন, “আরে বন্ধুরা, আমি নিজের কথা বলছিলাম না। আমার এত বড় একটা পরিবার আছে, অসংখ্য বন্ধু আছে। আমি কী ভাবে একা থাকতে পারি! আমার সঙ্গে আপনারা আছেন, আপনাদের আশীর্বাদ আছে। আমি কী ভাবে একা হতে পারি?”

অন্ধকার ঘরে বসে আছেন। অনাবৃত তাঁর বলিষ্ঠ অ্যাব্‌স। এই ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন সলমন। সেই ছবির সঙ্গে ভাইজান লিখেছিলেন, “জীবন কাটানোর দু’টি উপায়। একটি হল ‘অ্যালোন’ অর্থাৎ স্বেচ্ছায় একা থাকা। অপরটি হল ‘লোনলি’, যার অর্থ একাকিত্ব। অর্থাৎ কেউ তোমার সঙ্গে থাকতে চায় না। এর পর নিজেকেই ঠিক করতে হবে যে, তুমি কোন পথ বেছে নিয়ে বাঁচবে।’’ এই পোস্ট দেখেই অনুরাগীরা অনুমান করেন, নিশ্চয়ই একাকিত্বে ভুগছেন সলমন। কিন্তু ভাইজান বলেছেন, “মাঝে মধ্যে লোকজনের সঙ্গে থাকতে থাকতে একঘেয়ে লাগে। তাই নিজের জন্য একটু একাকী সময়ের দরকার ছিল। এটুকুই! মা-ও জিজ্ঞেস করছে, ‘কী হয়েছে বাবু’? আরে তোমরা সবাই নিশ্চিন্ত থাকো।”

সলমনের এই বিবৃতিতে আশ্বস্ত হয়েছেন তাঁর অনুরাগীরা। তাঁরা আপাতত ভাইজানের আসন্ন ছবি ‘মাতৃভূমি’র অপেক্ষায়। ছবিটি চলতি বছর অগস্টে মুক্তি পাবে।

Salman Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy