জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে নিহত বেহালার বাসিন্দা বিতান অধিকারীর মা-বাবা অসুস্থ। তাঁদের ওষুধের খরচ বাবদ মাসে ১২ হাজার টাকা দেবেন বলে জানালেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। বৃদ্ধ দম্পতির সঙ্গে সাক্ষাতের পর রত্না বলেন, ‘‘আমি বলেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের সরকার আপনাদের জন্য নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবে। কিন্তু আপনাদের ওষুধের খরচ বাবদ মাসে যে ১২ হাজার টাকা লাগে, তা আমিই বহন করব।’’
গত মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গিহানায় যে ২৬ জনের প্রাণ গিয়েছে, বিতান তাঁদেরই এক জন। বিতানদের একটি বাড়ি বেহালার বৈশালী পার্কে, যা কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। রত্নার বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে জায়গাটি। বৈশালী পার্কের বাড়িতেই বিতানের মা-বাবা থাকেন। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে টিভিতে খেলা দেখার ফাঁকে চ্যানেল ঘুরিয়ে ছেলে বিতানের মৃত্যুসংবাদ জানতে পারেন ৮৭ বছরের বৃদ্ধ বাবা বীরেশ্বর অধিকারী। তার পর থেকে কথা বলার অবস্থায় নেই তিনি এবং তাঁর স্ত্রী। কাজের সূত্রে বছরখানেক আগে ফ্লরিডা গিয়েছিলেন পরিবারের ছোট ছেলে বিতান। তিনিই মূলত বৃদ্ধ মা-বাবার দেখাশোনা করতেন। কয়েক মাস আগে কলকাতায় ফিরে তাঁদের চোখের অস্ত্রোপচারও করিয়েছিলেন। তার পরেই স্ত্রী-সন্তানকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন বিতান।
বুধবার সন্ধ্যায় বিতানের দেহ ফিরেছিল কলকাতায়। রাতেই কেওড়াতলা শ্মশানে দেহ সৎকার করা হয়েছিল। এর পর বৃহস্পতিবার বিতানদের বৈশালী পার্কের বাড়িতে গিয়ে তাঁর মা-বাবার সঙ্গে দেখা করেন রত্না। তিনি জানান, মা-বাবার খরচাপাতি বিতানই বহন করতেন। বড় ছেলের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। সরকারের পক্ষ থেকে কিছু একটা ব্যবস্থা করা হবে, বৃদ্ধ দম্পতিকে সেই আশ্বাস দিয়ে তাঁদের হাতে কিছু টাকাও তিনি তুলে দিয়েছেন বলে জানান রত্না।
বিধায়ক বলেন, ‘‘ওঁরাই বলল যে, ওঁদের মাস গেলে ১২ হাজার টাকা লাগে ওষুধের জন্য। আমার মা-বাবারও যদি এ রকম পরিস্থিতি তৈরি হত, আমিও তো ওঁদের পাশে দাঁড়াতাম। সেটা ভেবেই ওষুধের খরচ বহন করব বলেছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা