Advertisement
E-Paper

মমতার জাল ছবি, ক্ষুব্ধ তৃণমূল

বিজেপির সদস্যপদের দু’টি কার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তার একটিতে মমতা এবং অন্যটিতে রাহুল গাঁধীর ছবি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৯ ০১:২২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির সদস্য হিসাবে দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ তৃণমূল। বিষয়টি নিয়ে সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ করার কথা ভাবছে তারা। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার বলেন, ‘‘মমতার ছবি দিয়ে তাঁকে আক্রমণ করা হচ্ছে। বিজেপি ফেসবুকে এই সব ছবি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা তাদের নীচতা। তৃণমূল কঠোর ব্যবস্থা নেবে।’’

বিজেপির সদস্যপদের দু’টি কার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তার একটিতে মমতা এবং অন্যটিতে রাহুল গাঁধীর ছবি। মমতার সদস্যপদের নম্বর দেখানো হয়েছে ৪২৭৯। আর রাহুলের সদস্যপদের নম্বর দেওয়া হয়েছে ৪২০।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Advertisement
Mamata Banerjee Photo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy