Advertisement
E-Paper

নদিয়ার প্রশাসনিক বৈঠক থেকে ‘ই-ভেসেল’ পরিষেবা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা

শীতের মরসুমেই পরিবহণ দফতর দক্ষিণবঙ্গের ৬টি জেলার মধ্যে চলাচলের জন্য নতুন ২২টি ‘ই-ভেসেল’ পরিষেবা শুরু করতে চলেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২২ ১৯:৩৭
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল ছবি।

নদিয়া জেলার প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের ‘ই-ভেসেল’ পরিষেবা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতের মরসুমেই পরিবহণ দফতর দক্ষিণবঙ্গের ৬টি জেলার মধ্যে চলাচলের জন্য নতুন ২২টি ‘ই-ভেসেল’ পরিষেবা শুরু করতে চলেছে। হুগলির ত্রিবণী থেকে দক্ষিণ ২৪ পরগনার নুরপুর পর্যন্ত গঙ্গার বিভিন্ন রুটে বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় আর্থিক সহায়তায় কেনা হয়েছে ৮০ থেকে একশো আসনের এই জলযানগুলি চালানো হবে বলে পরিবহণ দফতর সূত্রে খবর।

প্রথম পর্যায়ে এই প্রকল্পের জন্য মোট ২০০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এই পরিষবা চালু হলে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং দুই ২৪ পরগনা জেলার মানুষ উপকৃত হবেন। নতুন জলযান চালানোর জন্য ৯টি জেটিঘাট সংস্কার করা হয়েছে। সেখানে অত্যাধুনিক ‘স্মার্ট গেট’ বসানো হয়েছে। অর্থাৎ যাত্রীদের ভেসেল উঠতে গেলে টিকিট কাটা বাধ্যতামূলক হবে। সেই অর্থ সরাসরি সরকারের কোষাগারে জমা পড়বে। আগামী ১০ নভেম্বর কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকেই নতুন এই পরিষেবা শুরু হবে। প্রতিটি ভেসেলের জন্য খরচ হচ্ছে প্রায় এক কোটি ৭০ লক্ষ টাকা।

রাস্তায় গাড়ির সংখ্যা কমিয়ে যানজট মোকাবিলা করতে এবং দূষণ নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার জলপথ পরিবহণের ওপর নজর দিতে চায়। সেই লক্ষ্যেই এই ২২টি নতুন ‘ই-ভেসেল’ যাত্রী পরিবহণের জন্য নামানো হচ্ছে।

Mamata Banerjee tmc leader Nadia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy