Advertisement
E-Paper

মমতা-অভিষেকের কর্মসূচি জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণে চার জনসভা শাহের। আর নজরে কী কী

প্রথম দফার ভোটের প্রাক্কালে পশ্চিমবঙ্গে জোরকদমে প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দল। আজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চারটি জনসভা করবেন বলে জানা গিয়েছে। হলদিয়া, ব্যারাকপুর এবং উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় তাঁর সভা নির্ধারিত রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৮:০১

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

প্রথম দফার ভোটের প্রাক্কালে পশ্চিমবঙ্গে জোরকদমে প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দল। আজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চারটি জনসভা করবেন বলে জানা গিয়েছে। হলদিয়া, ব্যারাকপুর এবং উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় তাঁর সভা নির্ধারিত রয়েছে। অন্য দিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড়জোড়া ও ভাতারে জনসভার পাশাপাশি, খড়্গপুর সদরে একটি রোড শো করার কর্মসূচি রয়েছে। ভোটের আগে এই প্রচার রাজনৈতিক উত্তাপ আরও বাড়াচ্ছে।

ভোটের প্রচারে আজ ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। জেলায় জেলায় ঘুরে জনসভা করবেন তিনি। আজ তাঁর চারটি জায়গায় জনসভা রয়েছে— কার্শিয়াং, কুলটি, শালবনি এবং চণ্ডীপুর। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

Advertisement

আইপিএলে আজ সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের লড়াই। পয়েন্ট তালিকার এখন যা অবস্থা, তাতে এই ম্যাচ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দলেরই পয়েন্ট ৬। হায়দরাবাদ একটি ম্যাচ বেশি খেলেছে দিল্লির থেকে। আজ যারা জিতবে, তারা একেবারে দ্বিতীয় স্থানেও চলে আসতে পারে। ঈশান কিশনের হায়দরাবাদ মাঝে দু’টি ম্যাচ হারার পর শেষ দু’টি ম্যাচে জিতে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে। অক্ষর পটেলের দিল্লিও দু’টি ম্যাচে হারার পর গত ম্যাচে জিতেছে। আজকের খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দু’-একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাতে গরম কমবে না। পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে রাজ্যে শুকনো বাতাস ঢুকছে। এ ছাড়া সূর্যের তাপও বেড়েছে। তাই ১৯ থেকে ২৫ এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

আমেরিকা-ইরান শান্তি আলোচনার দ্বিতীয় পর্ব ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখনই আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চাইছে না ইরান। এ অবস্থায় আগামী বুধবারই আমেরিকা এবং ইরানের মধ্যে দু’সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে। এ অবস্থায় হরমুজ় প্রণালীতে অবরোধ ঘিরে পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে আজ।

News of the Day Mamata Banerjee Amit Shah IPL 2026 Weather US-Israel vs Iran
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy