Advertisement
E-Paper

বারাসত-হাসনাবাদ শাখায় দু’দিন বন্ধ থাকবে ট্রেন চলাচল, জানাল পূর্ব রেল, দুর্ভোগের আশঙ্কা

বারাসত থেকে হাসনাবাদের মধ্যে মোট ১৭টি স্টেশন রয়েছে। লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন এই শাখায়। সণ্ডালিয়া এবং লেবুতলা স্টেশনের মাঝে কাজের জন্য দুর্ভোগে পড়তে হতে পারে যাত্রীদের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ২২:৫৯
Eastern Railways

বারাসত-হাসনাবাদ শাখায় দু’দিন বন্ধ থাকবে ট্রেন চলাচল। ফাইল চিত্র।

ডাবলিংয়ের কাজ হবে। তাই দু’দিন বারাসত-হাসনাবাদ শাখায় কোনও ট্রেন চলাচল করবে না। সোমবার বিবৃতি দিয়ে এ কথা জানাল পূর্ব রেল। আগামী ১৭ এবং ১৮ এপ্রিল এই দু’দিন বারাসত-হাসনাবাদ শাখায় কোনও ট্রেন চলাচল করবে না। ১৯ তারিখ থেকে আবার ওই শাখায় ট্রেন চলাচল শুরু হবে।

মঙ্গলবার এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “আগামী সোমবার অর্থাৎ ১৭ এপ্রিল থেকে শিয়ালদহ ডিভিশনে সণ্ডালিয়া এবং লেবুতলা স্টেশনের মাঝে ডাবলিংয়ের কাজ শুরু করবে পূর্ব রেল। ১৬ এপ্রিল, রবিবার রাত ১২টা থেকে শুরু হবে এই ডাবলিংয়ের কাজ। দু’দিন চলবে এই কাজ। অর্থাৎ ১৭ এপ্রিল রাত থেকে শুরু হয়ে শেষ হবে ১৮ এপ্রিল রাত ১২টায়। এই দু’দিন বারাসত-হাসনাবাদ শাখায় কোনও ট্রেন চলাচল করবে না। ১৯ এপ্রিল থেকে ফের ওই শাখায় ট্রেন চলাচল শুরু হবে।” তিনি আরও বলেন, “পূর্ব রেলের এই কাজের ফলে বারাসত-হাসনাবাদ শাখায় যাতায়াত করা যাত্রী সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু ডাবলিংয়ের এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল যাত্রীদের কাছে আমরা আগাম ক্ষমাপ্রার্থী।”

বারাসত থেকে হাসনাবাদের মধ্যে মোট ১৭টি স্টেশন রয়েছে। রোজ লক্ষ লক্ষ যাত্রী এই শাখায় যাতায়াত করেন। সণ্ডালিয়া এবং লেবুতলা স্টেশনের মাঝে পূর্ব রেলের এই কাজের জন্য দুর্ভোগে পড়তে হতে পারে যাত্রীদের। সেই জন্য রেলের তরফ থেকে আগাম ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে। কৌশিক মিত্র বলেছেন, “পূর্ব রেলের এই কাজের ফলে বারাসত-হাসনাবাদ শাখায় যাতায়াত করা যাত্রী সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু ডাবলিংয়ের এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল যাত্রীদের কাছে আমরা আগাম ক্ষমাপ্রার্থী।”

Eastern Railways Barasat Hasnabad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy