Advertisement
E-Paper

Oath: দুই মন্ত্রী-সহ ১২ বিধায়কের শপথগ্রহণ শুক্রবার

দুই মন্ত্রী-সহ পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ১২ জন বিধায়ক শপথ নেবেন আগামী শুক্রবার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২১ ১৯:০১

ফাইল চিত্র।

দুই মন্ত্রী-সহ পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ১২ জন বিধায়ক শপথ নেবেন আগামী শুক্রবার। বিধানসভার সচিবালয় থেকে ওই বিধায়কদের সঙ্গে যোগাযোগ করে শপথগ্রহণের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন রাজ্যের দুই মন্ত্রীও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষ শুক্রবার শপথ নিতে পারেন। দুই মন্ত্রীই করোনা সংক্রমণের কারণে বিধানসভা শপথগ্রহণের দিন হাজির হতে পারেননি।

ব্রাত্য-রথীন উভয় মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন ভার্চুয়ালি। এ ছাড়াও ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলি, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রও কোভিড পজিটিভ হওয়ায় শপথ নিতে পারেননি। যোগাযোগের অসুবিধার কারণে শপথ নিতে পারেননি তৃণমূলে প্রতীকে জেতা নওদার বিধায়ক শাহিনা মমতাজ খান, রাইপুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার ও জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ বর্মা।

বিরোধী শিবির বিজেপি-রও চার বিধায়ক ৬-৭ মে শপথগ্রহণের সময়ে শপথ নেননি। ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ও দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস করোনায় সংক্রমিত হওয়ায় বিধায়কপদে শপথ নিতে পারেননি। এ ছাড়াও গেরুয়া শিবিরের পক্ষে শপথ নেওয়া বাকি রয়েছে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় ও বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের। সূত্রের খবর, ১২ জনের মধ্যে বেশিরভাগ বিধায়কই শুক্রবার শপথ নেবেন বলে জানিয়ে দিয়েছেন বিধানসভার আধিকারিকদের। করোনায় আক্রান্ত হওয়ায় মোট ৬ জন বিধায়ক শপথ নিতে পারেননি।

West Bengal assembly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy