পাকিস্তানে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি বৈঠক ঘিরে টানাপড়েনের মধ্যেই এ বার ইরান সমর্থিক সশস্ত্র শিয়া গোষ্ঠীর নেতার মাথার দাম ঘোষণা করল আমেরিকা। হাশিম ফিনিয়ান রহিম আল-সারাজি, ওরফে আবুওয়ালা আল-ওয়ায়েলি নামে ইরাকের ওই নেতা জঙ্গিগোষ্ঠী কাতায়েব সাইয়দ আল শুহাদা (কেএসএস)-এর সাধারণ সম্পাদক।
আবুওয়ালার খোঁজ দিলে ১ কোটি ডলার (প্রায় ৯৪ কোটি টাকা) পুরস্কার দেওয়া হবে বলে আমেরিকার বিদেশ দফতরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচিতে ঘোষণা করা হয়েছে। মার্কিন বিদেশ দফতরের অভিযোগ, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে পেন্টাগনের ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পরে পশ্চিম এশিয়ায় একাধিক মার্কিন ঘাঁটিতে কেএসএস বাহিনী হামলা চালিয়েছে।
আরও পড়ুন:
‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ (পিএমএফ) এবং আশাব আল-কাহ্ফের পাশাপাশি কেএসএস-ও ইরাকের অন্যতম শিয়া সশস্ত্র গোষ্ঠী। লেবাননের হিজ়বুল্লা, ইয়েমেনের হুথির মতোই ইরাকের এই গোষ্ঠীরগুলিও তেহরানের নেতৃত্বাধীন ‘প্রতিরোধের অক্ষ’ (অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স)-এর অংশ। প্রসঙ্গত, ২০১৪ সালে মসুলের পতনের পর ইরাকের মাটিতে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে নির্মূল করতে বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীকে নিয়ে পিএমএফ গঠন করেছিল পেন্টাগন। আইএস বিরোধী সেই জোটের অন্যতম সহযোগী ছিল কেএসএস।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১০:০৬
‘ফুটবল’ খুলতে চেয়ে শীর্ষ সেনাকর্তার সঙ্গে তুমুল তর্কাতর্কি! ইরানে পরমাণু হামলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন ট্রাম্প? -
যুদ্ধবিরতির মাঝেই ক্ষেপণাস্ত্রের শক্তিপ্রদর্শন ইরানের! সমর্থনে হাজার হাজার মানুষ নামলেন রাস্তায়
-
ইরানি ড্রোন-ক্ষেপণাস্ত্রের আঘাতে শরীর জুড়ে দগদগে ঘা! ‘চিকিৎসা’র জন্য ডলার চেয়ে ট্রাম্পের দরজায় ‘ধনী’ আরব রাষ্ট্র
-
পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়াচ্ছে আমেরিকা, তবে হরমুজ়ে অবরোধ চলবে: ট্রাম্প
-
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ কি বাড়বে? নিজের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প! চুক্তি নিয়ে এখনও আশাবাদী