Advertisement
E-Paper

নারীর দৃষ্টিভঙ্গি থেকে প্রেম, যৌনতা, আকাঙ্ক্ষা! বিতর্কের মাঝে ‘টক্সিক’ নিয়ে কী জানালেন যশ?

ছবির ঝলকেও রয়েছে বিভিন্ন যৌন দৃশ্য। সেগুলি নিয়েও সমালোচনা হয়েছে। তবে যশের বক্তব্য, পরিচালক গীতু মোহনদাস ছবিতে নারীদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ২০:৪৫
‘টক্সিক’ নিয়ে কী বললেন যশ?

‘টক্সিক’ নিয়ে কী বললেন যশ? ছবি: সংগৃহীত।

প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক তৈরি হয়েছে যশের ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ ছবিকে ঘিরে। সেখানে নারীকে শুধু যৌনতার অঙ্গ হিসাবে দেখানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন দর্শক। পরিচালক গীতু মোহনদাসের দিকেও আঙুল তুলেছিলেন অনেকেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই যৌন দৃশ্যগুলি নিয়ে মুখ খুললেন দক্ষিণী তারকা যশ।

ছবির ঝলকেও রয়েছে বিভিন্ন যৌন দৃশ্য। সেগুলি নিয়েও সমালোচনা হয়েছে। তবে যশের বক্তব্য, পরিচালক গীতু মোহনদাস ছবিতে নারীদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। যশ এ-ও জানান, পুরুষ পরিচালকদের সঙ্গে কাজ করার তুলনায় গীতুর সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্চালক বলেন যে, ভারতে মহিলা পরিচালককে সাধারণত অ্যাকশন ছবি পরিচালনা করতে খুব একটা দেখা যায় না। যশ সম্মতি জানিয়ে বলেন, “এটাই সবচেয়ে উত্তেজনার বিষয়। সাধারণত অ্যাকশন ছবি বললেই পুরুষ পরিচালকদের কথা মনে আসে। ভারতে দীর্ঘ দিন ধরেই এমনটা হয়ে আসছে। বড় মাপের অ্যাকশন, তার উপর গ্যাংস্টারদের নিয়ে তৈরি ছবির পরিচালনা পুরুষরাই করে থাকেন। এ বার যদি লড়াইয়ের ছবি নারীর দৃষ্টিভঙ্গিতে হয়, সেটা নতুন হবে।”

Advertisement

এর পর যশ জানান, গীতু ‘টক্সিক’ ছবিতে প্রেম আর আবেগকে এমন ভাবে দেখিয়েছেন, যা অন্যদের থেকে অনেকটাই আলাদা। তিনি বলেন, “ওঁর চিন্তাভাবনা খুব পরিষ্কার। উনি অসাধারণ লেখিকাও। আমি অনেক কিছু শিখেছি ওঁর থেকে। আকাঙ্ক্ষা, আবেগ, প্রেম বা সংবেদনশীলতা, এগুলি একজন নারী একেবারে ভিন্ন ভাবে দেখাতে পারেন। ওঁর এই কাজের মধ্যেই আমি সেটা বুঝেছি।”

উল্লেখ্য, এই ছবি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল গত ১৯ মার্চ। সেই দিনই মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। পরে ছবির মুক্তির দিন বদলে নির্ধারিত হয় ৪ জুন।

Toxic Yash
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy