Advertisement
E-Paper

আরপিএফের তৎপরতায় প্রাণে বাঁচলেন ট্রেনযাত্রী, সিসিটিভি ক্যামেরাবন্দি হাওড়া স্টেশনের গোটা ঘটনা

৩৬ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, সবেমাত্র স্টেশন ছেড়ে ধীর গতিতে চলতে শুরু করেছে ট্রেনটি। সে সময় সাদা শার্ট পরা এক যাত্রী ছুটে এসে ট্রেনের কামরায় উঠতে চেষ্টা করছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:০০
ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি ঘটে।

ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি ঘটে। —নিজস্ব চিত্র।

চলন্ত ট্রেনের কামরায় দৌড়ে উঠতে গিয়ে ঘটল বিপত্তি। পা পিছলে ট্রেনের কামরা এবং প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে গেলেন এক যাত্রী। তবে সিআরপিফ দুই আধিকারিকের তৎপরতায় প্রাণে বাঁচলেন তিনি। সোমবার হাওড়ায় স্টেশনের এই ঘটনার গোটাটাই সিসিটিভি ক্যামেরাবন্দি হয়েছে।

সিআরপিএফ সূত্রে খবর, সোমবার হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৮ নম্বর প্ল্যাটফর্মে ওই বিপত্তি ঘটে। বিকেল ৪টে ৫০ মিনিট নাগাদ হাওড়ার আপ লাইনে পুরুলিয়া এক্সপ্রেস ছাড়ার সময় দৌড়ে এসে ট্রেনে উঠতে যান এক যাত্রী। তবে শেষ মুহূর্তে দেহের ভারসাম্য হারিয়ে প্ল্যাটফর্ম এবং ট্রেনের ফাঁকে পড়ে যান তিনি। সে সময় প্ল্যাটফর্মে ডিউটি করছিলেন রেলপুলিশের এসআইএ কে আকেলা এবং একে যাদব। ওই যাত্রীকে পড়ে যেতে দেখে ছুটে আসেন তাঁরা। এর পর প্রাণের ঝুঁকি নিয়ে ওই যাত্রীকে উদ্ধার করেন। গোটা ঘটনাটাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

৩৬ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, সবেমাত্র স্টেশন ছেড়ে ধীর গতিতে চলতে শুরু করেছে ট্রেনটি। সে সময় সাদা শার্ট পরা এক যাত্রী ছুটে এসে ট্রেনের কামরায় উঠতে চেষ্টা করছেন। তবে বার দুয়েকের চেষ্টার পরেও কামরায় উঠতে পারেননি। উল্টে চলন্ত ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে উলটে পড়ে যান তিনি। ওই অবস্থায় ট্রেনটি চলতে থাকে। বেগতিক দেখে কর্তব্যরত দু’জন রেলপুলিশে ওই যাত্রীকে তড়িঘড়ি টেনে তুলছেন। এই ঘটনা দেখে আশপাশের যাত্রীরাও ছুটে আসছেন।

ট্রেনযাত্রীর প্রাণ বাঁচানোয় ওই দুই রেলপুলিশকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘শুধু মাত্র হাওড়া স্টেশনেই নেয়, গোটা দেশের স্টেশনেই নিরবচ্ছিন্ন ভাবে কাজ করে চলেছে আরপিএফ। যাত্রীসুরক্ষায় রেলপুলিশের বিভিন্ন মিশন রয়েছে। তারই একটি হল ‘মিশন জীবনসুরক্ষা’। ট্রেনযাত্রীদের সুরক্ষায় এ ধরনের কাজ আরপিএফের কর্তব্যের মধ্যেই পড়ে। গত কাল (সোমবার) যে ভাবে ওই দু’জন যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন, তাতে তাঁদের পুরস্কার দেওয়া হবে।’’

howrah station Accident cctv footage CCTV RPF
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy