দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার বিএলও দেবাশিস দাসকে অ্যাম্বুল্যান্সে চড়িয়ে মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইসি) দফতরে হাজির হলেন তাঁর। আর্থিক ক্ষতিপূরণ চেয়ে সিইও দফতরে আবেদন জানালেন তিনি। দেবাশিস-পুত্রের দাবি, এসআইআরের কাজের সময় তাঁর বাবার ব্রেন স্ট্রোক হয়। এখন প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন।
এসএসকেএম হাসপাতাল থেকে সরাসরি দেবাশিসকে নিয়ে আসা হয় সিইসি দফতরে। পরিবারের দাবি, তাঁর সুস্থ হতে ছ’মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁর পুত্র মঙ্গলবার বলেন, ‘‘বাবা খুব সাধারণ কাজ করতেন। এসআইআরের এনুমারেশন ফর্ম বিলির সময় কাজের চাপে বেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। আমাদের পরিবার আর্থিক সমস্যায় পড়েছে। ক্ষতিপূরণ দেওয়া হোক।’’
আরও পড়ুন:
নভেম্বরের শেষপর্বে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর-এর এনুমারেশন ফর্ম বিলির সময়েই অসুস্থ হয়ে পড়েছিলেন নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ২৭৬ বুথের বিএলও দেবাশিস। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। প্রথমে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। পরে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের অভিযোগ মাত্রাতিরিক্ত কাজের চাপেই এমন হাল হয়েছে তাঁর। প্রসঙ্গত, এর আগে বর্ধমানের মেমারির এক বিএলওর নমিতা হাঁসদা কাজের চাপে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা