E-Paper

কর্মিবর্গ দফতরে প্রভাত

পশ্চিমবঙ্গ ছাড়া বাকি চার রাজ্যের বিধানসভা ভোটের জন্য এ রাজ্যের ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস-কে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছিল কমিশন। বিকল্প নামের তালিকা নবান্ন পাঠালেও, তা গ্রাহ্য করেনি কমিশন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২০

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার (পার) দফতরের দায়িত্বে রদবদল করল রাজ্য সরকার। ওই দফতরের সচিব পদে এত দিন ছিলেন জগদীশ প্রসাদ মীনা। মঙ্গলবার সরকারের বদলি নির্দেশিকা অনুযায়ী, অর্থসচিব প্রভাত মিশ্রকে পার দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। জগদীশ প্রসাদকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তের সঙ্গে এ দিনের রদবদলের সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গ ছাড়া বাকি চার রাজ্যের বিধানসভা ভোটের জন্য এ রাজ্যের ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস-কে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছিল কমিশন। বিকল্প নামের তালিকা নবান্ন পাঠালেও, তা গ্রাহ্য করেনি কমিশন। ফলে ৬ ফেব্রুয়ারি কমিশনের প্রশিক্ষণে যেতে হয় জগদীশদের। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে একসঙ্গে ভোট হলে পর্যবেক্ষকের দায়িত্ব সামলাতে অন্য রাজ্যে যেতে হতে পারে সংশ্লিষ্টদের। আবার স্বরাষ্ট্র দফতর ফাঁকাও রাখা সম্ভব নয়। তাই এ দিনের বদলির আলাদা গুরুত্ব রয়েছে।

সচিব হিসেবে জগদীশ প্রসাদের মূল দায়িত্ব ছিল পার দফতর। ‘অতিরিক্ত দায়িত্ব’ হিসেবে দেওয়া ছিল স্বরাষ্ট্র, প্রেসিডেন্সির ডিভিশনাল কমিশনার এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য-সচিবের পদও। যদিও রীতি অনুযায়ী, স্বরাষ্ট্রসচিবকে ‘অতিরিক্ত মুখ্যসচিব’ পদমর্যাদার হতে হয়। আবার সেই দায়িত্ব ‘অতিরিক্ত’ হিসেবে থাকাও কার্যত রীতিবিরুদ্ধ। তবে এই বদলির ফলে কোন দফতরটি জগদীশের মূল দায়িত্ব, তা স্পষ্ট হয়নি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

WB Government

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy