পড়ুয়া ঋণ কার্ড, স্বনির্ভর গোষ্ঠগুলিকে ঋণ দেওয়ার গতি কেন ধাক্কা খাচ্ছে, তা নিয়ে মঙ্গলবার স্টেট লেভল ব্যাঙ্কার্স কমিটির (এসএলবিসি) বৈঠকে সরব হল রাজ্য সরকার। নবান্নের দাবি, দ্রুত এই সমস্ত বকেয়া কাজ শেষ করুন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
নির্দিষ্ট সময় অন্তর সব ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয় রাজ্য সরকারের। আর্থিক কর্মকাণ্ডগুলিতে ব্যাঙ্ক এবং সরকারের সমন্বয় বাড়ানোই এমন বৈঠকের অন্যতম লক্ষ্য। তাতে বিভিন্ন দফতরের সচিবেরা যেমন নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন, তেমনই রাজ্যের অর্থ দফতরের তরফেও মতামত জানানোর প্রথা রয়েছে। সূত্রের দাবি, এ দিন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, পড়ুয়া ঋণ কার্ডের হাজার হাজার আবেদন ব্যাঙ্কগুলির কাছে জমে রয়েছে। সেগুলির নিষ্পত্তি হচ্ছে না। শিক্ষাবর্ষ চালু হয়ে গেলেও সমাধানসূত্র মিলছে না কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
প্রসঙ্গত, রাজ্যের দাবি, ক্রেডিট ডিপোজ়িট রেশিয়ো অনুযায়ী, এ রাজ্যের যত টাকা ঋণ বাবদ পাওয়ার কথা, তা পাওয়া যাচ্ছে না। যদিও অন্য রাজ্যগুলির ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে না। সরকারি তরফে জানানো হয়েছে, ব্যাঙ্ক কর্তৃপক্ষ এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)