Advertisement
E-Paper

WB Municipal Election: সন্ত্রাসের চেষ্টা হলেই পাল্টা মার! আসানসোলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রার ঘোষণা

অগ্নিমিত্রা মঙ্গলবার জানান, আসানসোলে পুরভোটে বিজিপি-র জয় নিশ্চিত করতে তিনি নিজে থাকবেন পশ্চিম বর্ধমান জেলার শিল্পশহরে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ২২:৫৯
আসানসোলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা।

আসানসোলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা। নিজস্ব চিত্র।

সন্ত্রাস করলেই প্রত্যাঘাত! আসন্ন পুরসভা নির্বাচনের জন্য আসানসোল জেলা বিজেপি কার্যালয়ে দলীয় বৈঠকে আসানসোল দক্ষিণের দলীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল এমনই নিদান দিলেন।

অগ্নিমিত্রা মঙ্গলবার বলেন, ‘‘কলকাতা পুরসভার মত আসানসোল পুরসভা যদি ভেবে থাকেন, তা হলে ভুল করবেন। কারণ, আসানসোল পুরসভা এলাকায় বিজেপি-র সংগঠন মজবুত। এখানে যদি ভাবেন, মেরে ঘরে ঢুকিয়ে দেব, তা হলে ভুল করবেন। মারের বদলা মার হবে। মারের বদলা মার।’’

অগ্নিমিত্রা মঙ্গলবার জানান, আসানসোলে পুরভোটে বিজিপি-র জয় নিশ্চিত করতে তিনি নিজে থাকবেন পশ্চিম বর্ধমান জেলার শিল্পশহরে। তাঁর কথায়, ‘‘ভাববেন না, কলকাতায় যা হয়েছে এখানেও তাই হবে।’’

অগ্নিমিত্রার মঙ্গলবারের মন্তব্য প্রসঙ্গে এলাকার তৃণমূল নেতা তথা দলের রাজ্য সম্পাদর ভি শিবদাসন দাসুর মন্তব্য, ‘‘অগ্নিমিত্রা এমন মন্তব্য করে খবরে থাকতে চাইছেন। কিন্তু তিনি নিজেই তৃণমূলে আসার জন্য লাইন দিয়েছেন।’’

Agnimitra Paul BJP TMC Asansol WB Municipal Election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy