Advertisement
E-Paper

Weather Forecast: দুপুর-বিকেলে নদিয়া এবং পূর্ব বর্ধমানে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কলকাতাও

আলিপুর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৈরি স্থানীয় নিম্নচাপ থেকেই বৃষ্টিপাত। এর সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের সম্পর্ক নেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২১ ১৩:১০

ফাইল চিত্র।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুনির্দিষ্ট নিম্নচাপ। আগামী কয়েক দিনে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার মধ্যেই রবিবার দক্ষিণবঙ্গের দুই জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর। সেই সঙ্গে কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হওয়া বইবে বলেও জানিয়েছে আলিপুর। শুধু দক্ষিণবঙ্গের ২ জেলা নয়, রবিবার বিকালে কলকাতাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।

আলিপুর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্থানীয় নিম্নচাপ তৈরি হয়েছে। তার ফলেই এই বৃষ্টিপাত। এর সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কোনও সম্পর্ক নেই। তবে মঙ্গলবার থেকে রাজ্যে নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টি শুরু হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

rainfall Weather Forecast
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy