Advertisement
E-Paper

Kolkata Weather: রাতভর বৃষ্টিতে জলমগ্ন উত্তর কলকাতা, বুধবার থেকে বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে

সোমবার রাতের বৃষ্টিতে আর্মহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, মহাত্মা গাঁধী রোডের বেশ কিছু জায়গায় জল জমেছে। ফলে তৈরি হয়েছে যানজট।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২১ ১০:৫৮
জলমগ্ন শহর

জলমগ্ন শহর ছবি সৌজন্যে পিটিআই।

সোমবার রাতভর বৃষ্টিতে জল জমেছে উত্তর কলকাতার বহু এলাকায়। তার মধ্যেই গোদের উপর বিষফোঁড়া আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বুধবার থেকে বৃষ্টি আরও বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার রাতের বৃষ্টিতে আর্মহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, মহাত্মা গাঁধী রোডের বেশ কিছু জায়গায় জল জমেছে। ফলে তৈরি হয়েছে যানজট। তার মধ্যে মঙ্গলবার সকাল থেকেই গঙ্গায় জোয়ার শুরু হয়েছে। জল না নামা পর্যন্ত লকগেট খোলা যাচ্ছে না। ফলে জল নামতে দেরি হচ্ছে।

চলতি সপ্তাহ জুড়ে গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর। মঙ্গলবার তারা জানিয়েছে, সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতায়। বুধবার থেকে বৃষ্টি আরও বাড়বে। শুধু কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই তুলনায় বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।

সমস্যায় বাসিন্দারা

সমস্যায় বাসিন্দারা নিজস্ব চিত্র

দক্ষিণবঙ্গের বহু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হাওড়ার উদয়নারায়ণপুর, হুগলির খানাকুল, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল প্রভৃতি এলাকায় বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে যেতে হয়েছে। অত্যধিক জলের চাপে জল ছাড়ছে ব্যারেজগুলি। এই অবস্থায় বৃষ্টি আরও বাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা।

rainfall Weather Forecast Alipore Weather Office kolkata water logged
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy