Advertisement
E-Paper

weather update: রাজ্যজুড়ে ২ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিন্তু কমবে না গরম, কাটবে না অস্বস্তিও

হাওয়া অফিস আরও জানিয়েছে, বিকালের দিকে আকাশ মেঘলা থাকবে এর সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২২ ১৭:৩৫
ফাইল ছবি

ফাইল ছবি

ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রাজ্য জুড়ে আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বাতাসে আর্দ্রতা থাকায় অস্বস্তি থাকবে সারাদিন। শুক্রবার বিকালে আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস আরও জানিয়েছে, বিকালের দিকে আকাশ মেঘলা থাকবে, এর সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এবং উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার কলকাতার বাতাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, রাজস্থান থেকে দক্ষিণ বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হওয়ায় বাতাসে আর্দ্রতা থাকবে বলে জানিয়েছেন আবহাবিদরা। দক্ষিণবঙ্গেও সব জেলাতেই আগামী দু’দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আগামী দু-তিনদিনের মধ্যে কেরলে বর্ষা ঢুকতে পারে বলে আবহাবিদরা মনে করছেন। এখন সেখানে প্রাক বর্ষার বৃষ্টি চলছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

weather Weather Update
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy