Advertisement
E-Paper

Weather Update: আবারও নিম্নচাপের পূর্বাভাস, শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেও আবহবিদরা জানিয়েছেন। তবে বৃষ্টিপাত বাড়তে পারে রবিবার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২২ ১০:০৭
বৃষ্টিপাত বাড়তে পারে রবিবার থেকে।

বৃষ্টিপাত বাড়তে পারে রবিবার থেকে। ফাইল চিত্র ।

তিন দিনের নিম্নচাপ কাটতে না কাটতেই আবার নিম্নচাপের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে নিম্নচাপ তৈরি হতে পারে। আর এই নিম্নচাপ শক্তি বাড়ালে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। কমবে তাপমাত্রা।

আপাতত, কলকাতা-সহ সারা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেও আবহবিদরা জানিয়েছেন। তবে বৃষ্টি বাড়বে রবিবার। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে দমকা হাওয়া-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া এবং পুরুলিয়াতেও।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলায় শনি এবং রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনটাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Weather Update West Bengal Depression Coastal Area
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy