Advertisement
E-Paper

Coronavirus in west Bengal: সামান্য বাড়লেও আক্রান্তের সংখ্যা থাকল দেড়শোর নীচে, মৃত ২

স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৪ জন। কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২জন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া ছাড়া রাজ্যের অন্যান্য জেলায় আক্রান্তের সংখ্যা দশ-এর নীচে রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২২ ২২:২২
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নমুনা পরীক্ষা বেড়ে যাওয়ার বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে তা থাকল দেড়শোর নীচে। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে মাত্র ২ জনের। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৬ জন।

স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৪ জন। কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২জন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া ছাড়া রাজ্যের অন্যান্য জেলায় আক্রান্তের সংখ্যা দশ-এর নীচে রয়েছে। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১৪ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ১৩ জন। রাজ্যে ২৩ হাজার ৯১২টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলে এ দিন সংক্রমণের হার ছিল ০.৬১ শতাংশ।

বাংলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৮০৮। যা কি না সোমবারের থেকে ২০ জন কম। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৮.৮৬ শতাংশে।

Coronavirus in West Bengal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy