Advertisement
E-Paper

depression in Bengal: শক্তি বাড়াল নিম্নচাপ, রবিবার দিনভর রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তাল হতে পারে সমুদ্র

বাংলা এবং উত্তর ওড়িশার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপের শক্তি ক্রমশ বাড়ছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১০:৪৭
উপকূল এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

উপকূল এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। নিজস্ব চিত্র।

রবিবার দিনভর ভারী বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ গোটা রাজ্য। সকাল থেকেই মুখভার ছিল আকাশের। মাঝে চিলতে রোদ উঁকিঝুঁকি দিলেও পরে কালো মেঘে আঁধার নামে শহর এবং জেলায়। মাঝারি বৃষ্টিও হয়। তবে এই বৃষ্টি সকাল পেরিয়ে সন্ধে পর্যন্ত দফায় দফায় চলতে পারে রবিবাসরীয় ছুটির বাংলায়। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার এবং উত্তর ওড়িশার উপকূলে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা ক্রমশ শক্তি বাড়াচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সাতটি জেলায়। দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। এ ছাড়া উত্তরের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও রবিবার ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে রাজ্য। এ ছাড়া বাকি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা। সেই সঙ্গে উপকূল এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

রাজ্যের বাকি জেলাগুলিতেও রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে কলকাতা এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর।

Weather Today Kolkata Weather Today West Bengal Weather
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy