Advertisement
E-Paper

ট্যাক্সিভাড়া বৃদ্ধির দাবি প্রত্যাহার

ডিজেলের দাম বাড়া-কমার সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যাক্সি ভাড়াও ওঠানামা করুক। এই প্রশ্নে একমত শাসক এবং বিরোধী— সব অংশের ট্যাক্সিমালিক সংগঠন। বুধবার সবগুলি সংগঠন একযোগে এ কথা জানিয়ে দিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:২১

ডিজেলের দাম বাড়া-কমার সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যাক্সি ভাড়াও ওঠানামা করুক। এই প্রশ্নে একমত শাসক এবং বিরোধী— সব অংশের ট্যাক্সিমালিক সংগঠন। বুধবার সবগুলি সংগঠন একযোগে এ কথা জানিয়ে দিয়েছে। পাশাপাশি সংগঠনগুলির তরফে জানানো হয়েছে, গত কয়েক মাসে যে ভাবে ডিজেলের দাম কমেছে, তার জেরে তারা ট্যাক্সি ভাড়া বৃদ্ধির দাবি থেকেও সরে আসছে।

বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ বুধবার জানান, ২০১২ সালে যখন ট্যাক্সি ভাড়া ২২ টাকা থেকে ২৫ টাকা হয়, তখন ডিজেলের দাম ছিল লিটারপ্রতি ৫০ টাকা ৭৮ পয়সা। তার পরে কয়েক দফায় ডিজেলের দাম মোট ১৮ টাকা বেড়েছে। যে কারণে তাঁরা বরাবরই ভাড়া বৃদ্ধির কথা বলে এসেছেন। কিন্তু বর্তমানে ডিজেলের দাম ফের ৫০ টাকায় নেমে আসায় সামঞ্জস্য রেখে ট্যাক্সি ভাড়া ঠিক করার জন্য আবেদন জানানো হয়েছে। বিমলবাবু বলেন, “২০০৬ সালে সুভাষ চক্রবর্তী পরিবহণ মন্ত্রী থাকাকালীন ডিজেলের দাম কমায় এক টাকা ভাড়া কমানো হয়েছিল। আমরা চাইছি, এ বার লিখিত ভাবে সরকারের তরফে এই নিয়ম চালু হোক। তা হলে যাত্রী ও ট্যাক্সিমালিক— উভয়েরই উপকার।” তিনি জানান, এই দাবির সঙ্গে একমত হয়েছে প্রোগ্রেসিভ ট্যাক্সিমেন্‌স অ্যাসোসিয়েশন, ক্যালকাটা ট্যাক্সি ইউনিয়ন এবং ওয়েস্ট বেঙ্গল ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শাসক দলের ট্যাক্সিমালিক সংগঠন প্রোগ্রেসিভের নেতা শম্ভুনাথ দে একই মত পোষণ করে বলেন, “আমরা সরকারের কাছে শুধু ওয়েটিংয়ের ভাড়া বাড়ানোর অনুরোধ জানিয়েছি।”

কেন্দ্রের তরফে ইতিমধ্যেই রাজ্যগুলিকে জ্বালানির দাম বাড়া-কমার সঙ্গে যাত্রী পরিবহণের ভাড়ার সামঞ্জস্য রাখতে পৃথক কমিটি তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। ট্যাক্সিভাড়ার ক্ষেত্রে সরকার কী করে, সেটাই এখন দেখার।

Advertisement
taxi fair taxi owners
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy