Advertisement
E-Paper

পুলিশ নিগ্রহে অভিযুক্ত নিখিল-কন্যা

সেতারশিল্পী নিখিল বন্দ্যোপাধ্যায়ের কন্যা দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা ঠুকল মুম্বই পুলিশ। মত্ত হয়ে পুলিশ পেটানোর অভিযোগে। কলকাতা পুলিশেও ওঁর বিরুদ্ধে একটি মারধরের অভিযোগ রয়েছে। প্রয়াত নিখিলবাবুর স্ত্রীর সঙ্গে ছোট মেয়ে দেবদত্তা থাকেন যোধপুর পার্কের বাড়িতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৫ ০২:৫৭

সেতারশিল্পী নিখিল বন্দ্যোপাধ্যায়ের কন্যা দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা ঠুকল মুম্বই পুলিশ। মত্ত হয়ে পুলিশ পেটানোর অভিযোগে। কলকাতা পুলিশেও ওঁর বিরুদ্ধে একটি মারধরের অভিযোগ রয়েছে।

প্রয়াত নিখিলবাবুর স্ত্রীর সঙ্গে ছোট মেয়ে দেবদত্তা থাকেন যোধপুর পার্কের বাড়িতে। মুম্বইয়ের ভারসোভায় ইনলাকনগর হাউজিংয়ে তাঁর ভাড়ার ফ্ল্যাট রয়েছে। যার মালিক লতা কোকলানির দাবি, দেবদত্তা নিয়মিত ভাড়া দিচ্ছেন না। এই নিয়ে বিবাদের জেরে ধুন্ধুমার। কী রকম?

মুম্বই পুলিশের খবর: শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় লতাদেবীর ফ্ল্যাটে চড়াও হয়েছিলেন দেবদত্তা, পুরুষ-বন্ধুকে সঙ্গে নিয়ে। লতাদেবী পুলিশ ডাকেন। আবাসনের সেক্রেটারি প্রকাশ গিদওয়ানি এ দিন মুম্বই থেকে ফোনে বলেন, ‘‘দেবদত্তা প্রশ্ন তোলেন, মহিলা পুলিশ নেই কেন? গালি-গালাজ করতে থাকেন।’’ অভিযোগ, মহিলা পুলিশ অফিসার এলে দেবদত্তা তাঁর গায়েও হাত তোলেন। এমনকী থানায় নিয়ে যাওয়ার পরেও তিনি এক মহিলা অফিসারকে মারধর করেন।

দেবদত্তাকে অবশ্য গ্রেফতার করা হয়নি। তাঁকে হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করিয়ে লিখিত অভিযোগ দায়ের করে ছেড়ে দেওয়া হয়। ‘‘একটা কেস শুরু হয়েছে। তদন্ত চলছে।’’ এ দিন ফোনে বলেন মুম্বই পুলিশের ডিসিপি সত্যনারায়ণ চৌধুরি।

কলকাতার লেক থানাতেও দেবদত্তার নামে নালিশ রুজু হয়েছে, এক বৃদ্ধাকে মারধরের অভিযোগে। যোধপুর পার্কে দেবদত্তাদের বাড়িতে তিনি ভাড়া থাকেন। ভাড়া নিয়ে দু’তরফে মামলা চলছে। অভিযোগ, গত ২০ অগস্ট অশীতিপর ওই বৃদ্ধার ঘরে ঢুকে দেবদত্তা তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করেছেন। এ ক্ষেত্রেও তাঁকে গ্রেফতার করা হয়নি।

অভিযুক্তের কী বক্তব্য? এ দিন দেবদত্তার মোবাইলে ফোন করে সাড়া মেলেনি। এসএমএসের জবাব আসেনি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy