অস্থায়ী সংঘর্ষবিরতির বিনিময়ে হরমুজ় প্রণালীর অবরোধ তোলা হবে না। সোমবার স্পষ্ট ভাবে তা জানিয়ে দিল ইরান। ইরানের এক শীর্ষস্থানীয় আধিকারিক সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মধ্যস্থতাকারী পাকিস্তানের তরফে তারা একটি দুই ধাপবিশিষ্ট শান্তিপ্রস্তাব পেয়েছে। তাঁরা সেই প্রস্তাব খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন ইরানের ওই আধিকারিক। তেহরানের বক্তব্য থেকে স্পষ্ট যে, যুদ্ধ পুরোপুরি বন্ধ করার প্রতিশ্রুতি না-পেলে বিশ্বে পণ্য পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ় প্রণালীকে তারা বন্ধই রাখবে।
সংবাদসংস্থা এপি এবং রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের তরফে ইরান এবং আমেরিকা— দুই দেশের কাছেই শান্তিপ্রস্তাব গিয়েছে। ইরানের দাবি, আমেরিকা এখনই যুদ্ধ থামাতে রাজি নয়। তবে সংঘর্ষবিরতিতে রাজি হওয়ার জন্য তাঁদের কোনও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি বলেও জানিয়েছে তেহরান।
আমেরিকা, ইজ়রায়েল এবং স্থানীয় স্তরের বেশ কয়েকটি সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ জানিয়েছে, যুদ্ধে ইতি টানতে পারস্পরিক আলোচনা চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং ইরান। পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশের মধ্যস্থতাকারীরাও ওই আলোচনায় শামিল হয়েছেন। প্রতিবেদন অনুসারে, দুই ধাপে যুদ্ধে লাগাম পরাতে চাইছে যুযুধান দুই পক্ষ। প্রথম ধাপে ৪৫ দিনের জন্য সংঘাত স্থগিত রাখা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। ৪৫ দিনের সংঘর্ষবিরতি সফল হলে দ্বিতীয় ধাপে যুদ্ধ বন্ধ করার বিষয়ে আলোচনা শুরু হবে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ বন্ধ করার বিষয়ে আলোচনা চলতে থাকলে সংঘর্ষবিরতির মেয়াদ বাড়তে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১৮:২২
২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হবে শান্তিচুক্তি! শাহবাজ় শরিফের দাবির মাঝেই আবার লেবাননে বিমানহানা চালাল ইজ়রায়েল -
ইরানকে সমঝোতার জন্য পাঁচটি প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, রাজি মোজতবাও? হরমুজ়, পরমাণু চুক্তি-সহ তালিকায় আর কী
-
‘ইঞ্জিনরুম লক্ষ্য করে পর পর ক্ষেপণাস্ত্র ছুড়েছি’! ভারতীয় নাবিকবাহী জাহাজে তৃতীয় হামলার পর বিবৃতি আমেরিকার
-
সোভিয়েত পতনে ৬০০ কেজি পরমাণু বোমার ‘মশলা’ নিয়ে চম্পট! ৩২ বছর পর পারস্যে চলবে ‘প্রজেক্ট স্যাফায়ার’?
-
‘আজকেই আবার ইরানের উপর হামলা হবে’, ট্রাম্প এ বার নতুন করে যুদ্ধের সূচনার কারণও জানিয়ে দিলেন