সামরিক সংঘাত শুরুর ১০০ ঘণ্টারও কম সময়ে ইরানের দু’হাজার জায়গাকে নিশানা বানিয়েছে তারা। শুধু তা-ই নয়, সে দেশের নৌসেনার একটি ডুবোজাহাজ-সহ মোট ১৭টি জাহাজ ধ্বংস করে দেওয়া হয়েছে। আবার দাবি করল আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একইসঙ্গে তারা দাবি করেছে, বি১, বি২ বম্বার দিয়ে ইরানের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ও করা হয়েছে। মার্কিন নৌসেনাকর্তা অ্যাডমিরাল ব্র্যাড কুপার একটি ভিডিয়োবার্তায় এমনই দাবি করেছেন।
তাঁর কথায়, ‘‘ইরানের নৌসেনাকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছি আমরা। গোটা নৌবাহিনীকে ডুবিয়ে ছাড়ব। ইতিমধ্যেই ১৭টি জাহাজকে ধ্বংস করা হয়েছে। একটি সাবমেরিনকেও নিশানা বানানো হয়েছে।’’ ইরানের বিরুদ্ধে ‘এপিক ফিউরি’ অভিযান চালাচ্ছে আমেরিকা এবং ইজ়রায়েল। এই অভিযান প্রসঙ্গে অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তছনছ করে দেওয়া হয়েছে। কুপারের দাবি, বি১, বি২ বম্বারকে কাজে লাগিয়ে হামলা আরও ধারালো করা হয়েছে ইরানের বিরুদ্ধে। তাঁর কথায়, ‘‘আমাদের এখন একটাই লক্ষ্য, আমাদের নিশানা বানানোর চেষ্টা করলে, তা দ্বিগুণ ভাবে ফিরিয়ে দেওয়া হবে প্রতিপক্ষকে।’’
আমেরিকার প্রতিরক্ষা দফতর সূত্রে দাবি করা হয়েছে, এই সামরিক সংঘাতের শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল, যে ভাবেই হোক ইরানের নৌসেনাকে দমাতে হবে। আর সেটাই করে দেখানো হয়েছে। কুপার জানিয়েছেন, এই সামরিক অভিযানে ৫০ হাজার মার্কিন সেনাকে মোতায়েন করা হয়েছে। ২০০টিরও বেশি যুদ্ধবিমানকে এই অভিযানে শামিল করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, আমেরিকা এবং ইজ়রায়েলকে লক্ষ্য করে ৫০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দুই দেশে হামলা চালাতে ২০০০ আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে। কুপারের কথায়, ‘‘আমাদের সঙ্গে কোনও ভাবে এঁটে উঠতে পারছে না ইরান।’’ আমেরিকার এই দাবিকে পুরোপুরি নস্যাৎ করে ইরান পাল্টা দাবি করেছে, আমেরিকা এবং ইজ়রায়েলের সেনাঘাঁটিগুলিকে একের পর এক নিশানা বানানো হয়েছে। কয়েকশো সেনার মৃত্যু হয়েছে। যদিও এই সেনামৃত্যুর খবর স্বীকার করেনি আমেরিকা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
০৮:০৩
সুইৎজ়ারল্যান্ডের পথে ট্রাম্পের দূত, ইরান থেকে যেতে পারেন বিদেশমন্ত্রী আরাঘচি, জল্পনায় শান্তি-বৈঠকের প্রথম দফা -
১৪:৪৭
সুইৎজ়ারল্যান্ডে পিছিয়ে গেল আমেরিকা-ইরানের বৈঠক! সফর হঠাৎ বাতিল করে দিলেন ভান্স, শান্তির পথে ফের বাধা? -
দ্বন্দ্ব থামিয়ে সমঝোতার পথে আমেরিকা-ইরান! মধ্যস্থতাকারী হিসাবে রইল পাকিস্তানের নাম, কোন কোন শর্তে সন্ধি হল?
-
‘চুক্তি পছন্দ না হলে ইরানে ফের বোমা ফেলব’, যুদ্ধবিরতি চুক্তি সইয়ের দু’দিন আগে জি৭ শীর্ষবৈঠকে নয়া সুর ট্রাম্পের
-
আলো নিবিয়ে, ট্র্যাকার বন্ধ করে হরমুজ় অতিক্রম! ইরানি কায়দাতেই তেহরানের কোটি কোটি ব্যারেল তেল লুট করেছে আমেরিকা?