Advertisement
E-Paper

দেখতে সুন্দরী বলেই আমাকে গ্রেফতার করা হয়েছে! বিমানবন্দরে পাকড়াওয়ের পর দাবি তরুণীর

সংবাদ সংস্থা সূত্রে খবর, ২৮ বছর বয়সি এক তরুণী একটি রেস্তরাঁয় গিয়েছিলেন। কিন্তু বিল না মিটিয়েই সেখান থেকে পালিয়ে যান বলে তরুণীর বিরুদ্ধে অভিযোগ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১১:১১
বিমানবন্দর থেকে পাকড়াও করা হয়েছে মহিলাকে।

বিমানবন্দর থেকে পাকড়াও করা হয়েছে মহিলাকে। প্রতীকী ছবি।

রেস্তরাঁর বিল না মিটিয়ে পালিয়েছিলেন এক তরুণী। শেষে তাঁকে বিমানবন্দরে গ্রেফতার করতে ওই তরুণী দাবি করলেন, তিনি সুন্দরী বলেই তাঁকে পাকড়াও করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আমেরিকার লাস ভেগাস বিমানবন্দরে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ২৮ বছর বয়সি এক তরুণী একটি রেস্তরাঁয় গিয়েছিলেন। কিন্তু বিল না মিটিয়েই সেখান থেকে পালিয়ে যান বলে তরুণীর বিরুদ্ধে অভিযোগ। ডাকা হয় দ্য লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশকে। কিন্তু তত ক্ষণে উধাও হয়ে যান তরুণী।

পরে হ্যারি রেইড আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীরা ওই তরুণীর ব্যাপারে পুলিশকে খবর দেন। যে তরুণীর খোঁজ করছে পুলিশ, তাঁর সঙ্গে বিমানবন্দরে এক তরুণীর মিল রয়েছে বলে জানান বিমানবন্দরের কর্মীরা। এর পরই বিমানবন্দর থেকে ওই তরুণীকে পাকড়াও করা হয়।

গ্রেফতারের পরই ওই তরুণী দাবি করেন যে, তিনি সুন্দরী বলেই তাঁকে পাকড়াও করা হয়েছে। পুলিশকর্মীরা তাঁকে ধর্ষণের চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন ওই তরুণী।

Las Vegas international news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy