Advertisement
E-Paper

Chicago Shooting: শিকাগোয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চলল গুলি, নিহত ৯ জন, আহত ৫৭

শিকাগোর শহরতলিতে স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা। প্রায় আট ঘণ্টা ধরে শিকাগোর বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছেন আততায়ী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২২ ২২:৫৩
ঘটনাস্থলে পুলিশবাহিনী।

ঘটনাস্থলে পুলিশবাহিনী। ছবি রয়টার্স।

আমেরিকার শিকাগোর শহরতলিতে স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা। আততায়ীর গুলিতে সেখানে প্রাণ গেল ন’জনের। পুলিশ সূত্রে খবর, গুলি চালনার ঘটনায় অন্তত ৫৭ জন আহত হয়েছেন।

শিকাগোর পুুলিশ সূত্রে খবর, প্রায় আট ঘণ্টা ধরে শিকাগোর বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছেন আততায়ী। ওই বন্দুকবাজের হামলায় শিকাগোর ইলিনয়ের সাউথ ওয়েন্টওয়ার্থ অ্যাভিনিউয়ে ২৪ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। গ্র্যান্ড ক্রসিংয়ের কাছেও তিন জনের মৃত্যু হয়েছে বন্দুকবাজের গুলিতে। গুলি-হামলায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরও আমেরিকার স্বাধীনতা দিবসের সপ্তাহে বন্দুকবাজের গুলিতে ১৯ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অন্তত ১০০ জন।

shooting Chicago
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy