Advertisement
E-Paper

Snacks: পকোড়া চেখে দেখার জন্য মিলবে লাখ টাকা বেতন!

দিন কয়েক আগেই ব্রিটেনের একটি সংস্থা প্রস্তাব দিয়েছিল, শুধু বাঁধাকপি আর ব্রকোলি তুলে বছরে ৬৩ লক্ষ টাকা আয় করা যাবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ১০:২২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

পকোড়া খেতে কে না ভালবাসে। তা-ও আবার যদি সেটা বিনামূল্যে পাওয়া যায়, তা হলে কথাই নেই। যদি কখনও এমন হয়, আপনি পকোড়াও খাবেন, আবার টাকাও পাবেন, তা হলে?

দিন কয়েক আগেই ব্রিটেনের একটি সংস্থা প্রস্তাব দিয়েছিল, শুধু বাঁধাকপি আর ব্রকোলি তুলে বছরে ৬৩ লক্ষ টাকা আয় করা যাবে। এ বারও সেই ব্রিটেন। না, এ বার ব্রকোলি বা বাঁধাকপি তোলার কাজ করতে হবে না। তবে পকোড়া খেতে হবে। আর সেই কাজের জন্য ব্রিটেনের এক সংস্থা দেবে লক্ষ টাকা বেতন।

চা, কফি বা কোনও নরম পানীয় বাজারজাত হওয়ার আগে তার স্বাদ পরীক্ষা করে দেখা হয়। তেমনই এই কাজে পকোড়ার স্বাদ পরীক্ষা করে দেখতে হবে। ‘দ্য সান’-এ প্রকাশিত রিপোর্ট বলছে, এই কাজের জন্য ‘ডিপিং অফিসার’-এর পদ খালি আছে ওই সংস্থায়। এমনই বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ব্রিটেনে একটি সমীক্ষা হয়েছিল টোম্যাটো সসের সঙ্গে পকোড়া খেতে বেশি ভাল লাগে নাকি মেয়োনিজ দিয়ে। তাই ব্রিটেনের এই সংস্থা পকোড়ার স্বাদ চাখার জন্য চাকরির বিজ্ঞাপন দিয়েছে। তা হলে, এই পকোড়া চেখে দেখবেন নাকি!

Chicken Dippers UK Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy