ফের ইজ়রায়েলকে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। রবিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করেন তিনি। সেখানে তিনি সরাসরি ইজ়রায়েলের নাম করেননি। তবে তাঁর নিশানায় যে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ, তা স্পষ্ট করে দেন খামেনেই। বলেন, “শাস্তি দেওয়ার কাজ চলবে। জায়নবাদী (ইহুদি জাতীয়তাবাদী ভাবাদর্শ) শত্রুরা বড় ভুল করে ফেলেছে। তারা বড় ধরনের অপরাধ করেছে। শাস্তি পেতেই হবে তাদের। ইতিমধ্যেই শাস্তি দেওয়ার কাজ শুরু হয়েছে।”
শনিবার গভীর রাতে (স্থানীয় সময় অনুযায়ী) ইরানের তিনটি পরমাণুকেন্দ্র ফোরডো, নাতান্জ় এবং ইসফাহানে হামলা চালায় আমেরিকার সামরিক বাহিনী। হামলার পরে ট্রাম্প দাবি করেছিলেন, তিন কেন্দ্রই ধ্বংস ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্টের ওই দাবি সপক্ষে সে রকম কোনও তথ্যপ্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। পরে আমেরিকার প্রতিরক্ষা দফতর পেন্টাগনের আধিকারিকেরা রবিবার সকালে (আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী) জানিয়েছেন, তিন পরমাণুকেন্দ্রেরই বড় ক্ষতি হয়েছে। কিন্তু ঠিক কতটা ক্ষতি হয়েছে, তা বুঝতে আরও সময় লাগবে।
আরও পড়ুন:
হোয়াইট হাউসে ট্রাম্প জানান, ইরানের পরমাণু সমৃদ্ধকরণ ক্ষমতাকে খর্ব করতে এবং পরমাণু হামলার ঝুঁকি এড়াতেই তিনি ওই তিন কেন্দ্রে আকাশপথে হামলা চালানোর সিদ্ধান্ত নেন। স্বাভাবিক ভাবেই আমেরিকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইজ়রায়েল। তাৎপর্যপূর্ণ ভাবে রবিবারের বার্তায় আমেরিকা সম্পর্কে কোনও বাক্য ব্যয় করেননি খামেনেই। ন’টি পরমাণুকেন্দ্রে হামলা চালানোর বিষয়টিও উল্লেখ করেননি। নিশানা করেছেন কেবল ‘চিরন্তন শত্রু’ ইজ়রায়েলকেই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য