Advertisement
E-Paper

বন্দুক নিয়ে খেলতে খেলতে গুলি চালিয়ে দিল দু’বছরের শিশু, মৃত্যু হল অন্তঃসত্ত্বা মায়ের

মহিলার শোয়ার ঘরে বন্দুকটি রাখা ছিল। সেই বন্দুকটি নিয়ে খেলছিল শিশুটি। অসাবধানতার জেরে গুলি চালিয়ে দেয় শিশুটি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ১৪:৫১
representative photo of deadbody

—প্রতীকী চিত্র।

গুলি ভর্তি বন্দুক নিয়ে খেলছিল দু’বছরের এক শিশুপুত্র। অসাবধানতার জেরে সেই বন্দুকের গুলিতে মৃত্যু হল তার অন্তঃসত্ত্বা মায়ের। মৃত্যু হয়েছে মহিলার গর্ভস্থ সন্তানেরও। ঘটনাটি আমেরিকার ওহাও প্রদেশের। শনিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

পুলিশ জানিয়েছে, গত ১৬ জুন বন্দুক নিয়ে খেলছিল শিশুটি। সেই সময় তার মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। আচমকাই অসাবধানতাবশত ওই বন্দুক থেকে গুলি বেরিয়ে যায়। সেই গুলি লাগে ৩১ বছর বয়সি লরা লগের। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সঙ্গে সঙ্গে জখম অবস্থায় পুলিশকে ফোন করে ঘটনাটি জানান মহিলা। স্বামীকেও ফোন করে ঘটনার কথা জানান। সেই মতো জরুরি নম্বর ৯১১-তে ফোন করেন মহিলার স্বামী।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। উদ্ধার করা হয় মহিলাকে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে খবর, বন্দুকটি মহিলার শোয়ার ঘরে রাখা ছিল। কোনও ভাবে সেই ঘরে ঢুকে বন্দুকটি হাতে নিয়েছিল শিশু। তার জেরেই এই ঘটনা ঘটেছে।

gun police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy