আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহে এ বার ইউরোপীয় মিত্র রাষ্ট্রগুলির সঙ্গে আলোচনায় বসতে চাইছে কানাডা। কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নে সোমবার প্যারিসে গিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর সঙ্গে বৈঠক করার কথা তাঁর। ইউরোপে কানাডার অন্যতম পুরনো মিত্র রাষ্ট্র ফ্রান্স। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্কসংঘাতের আবহে ফ্রান্সের সমর্থন চাইতে পারেন কানাডার প্রধানমন্ত্রী।
জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসাবে গত ১৪ মার্চ শপথ নেন কার্নে। প্রধানমন্ত্রী হওয়ার পরে এটিই তাঁর প্রথম বিদেশ সফর। প্যারিসে মাকরেঁর সঙ্গে বৈঠকের পর তিনি চলে যাবেন লন্ডনে। সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এবং ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। দুই দেশ ঘুরে মঙ্গলবারই কানাডায় ফেরার কথা তাঁর।শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে উত্তেজনার আবহে প্রথম বিদেশ সফরের জন্য কানাডার প্রধানমন্ত্রীর দুই ইউরোপীয় দেশকে বেছে নেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কানাডা গঠনের নেপথ্যে ফরাসি এবং ব্রিটিশদের ভূমিকার কথা প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণের সময়েও তুলে ধরেছিলেন তিনি। সঙ্গে এ-ও জানিয়েছিলেন, আমেরিকা থেকে মৌলিক ভাবে সম্পূর্ণ আলাদা কানাডা।
আরও পড়ুন:
বস্তুত, ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর থেকেই কানাডার সঙ্গে শুল্কযুদ্ধে নেমে পড়েছেন। কানাডার বিভিন্ন পণ্যের উপর শুল্ক চাপিয়েছেন তিনি, যার জেরে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন তৈরি হয়েছে। ট্রাম্পের শুল্কনীতির ‘পাল্টা’ পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে কানাডাও। কানাডায় আমেরিকান পণ্য বয়কটের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকার সঙ্গে এই উত্তেজনার আবহে ইউরোপীয় বন্ধু রাষ্ট্রগুলিকে পাশে পেতে চাইছে কানাডা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২ ফেব্রুয়ারি নিজেই সমাজমাধ্যমে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের উপর শুল্ক ১৮ শতাংশে নামিয়ে এনেছেন তিনি।
- ট্রাম্পের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীই তাঁকে শুল্ক সমঝোতার জন্য অনুরোধ করেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি, আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল কিনবে ভারত।
-
ট্রাম্পের হুঁশিয়ারি সার! ১৫ নয়, ১০ শতাংশ আমদানি শুল্কই ধার্য করল মার্কিন সরকারি এজেন্সি, মঙ্গলবার থেকেই হল কার্যকর
-
১০ থেকে বেড়ে ১৫ শতাংশ! সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আবার শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
-
ভারতের সঙ্গে বাণিজ্য-সমঝোতায় বদল নেই, নিজের দেশের সুপ্রিম রায়ে ‘হতাশ’ প্রেসিডেন্ট ট্রাম্প
-
কোর্ট বেআইনি বলায় কি শুল্কের টাকা ফেরত দিতে হবে? ১০% নতুন শুল্ক আরোপ করে ঘুরপথে আয়ের ভাবনা ডোনাল্ড ট্রাম্পের!
-
কবে থেকে কমছে ২৫% শুল্ক? জানাল আমেরিকা! রুশ তেল নিয়ে সিদ্ধান্ত দেশীয় সংস্থাগুলির দিকে ঠেলল মোদী সরকার