Advertisement
E-Paper

গাড়ি সরাতে গিয়ে নিজের শিশুকন্যাকেই চাপা দিয়ে মেরে ফেললেন মা!

গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ১৩ মাসের শিশুকন্যার। ঘটনাটি আমেরিকার অ্যারিজ়োনা প্রদেশের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ১৩:৫২
representative photo of child

—প্রতীকী চিত্র।

অসাবধানতার জেরে নিজের সন্তানকেই মেরে ফেললেন মা! বাড়ির সামনে গাড়ি সরাতে গিয়ে ১৩ মাসের কন্যাসন্তানকে চাপা দিয়ে দিলেন এক মহিলা। ঘটনাটি আমেরিকার অ্যারিজ়োনা প্রদেশের। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

এনবিসি নিউজ সূত্রে খবর, গত বৃহস্পতিবার অ্যারিজ়োনার কটনউড শহরে এই ঘটনাটি ঘটেছে। গত ৬ জুলাই ইয়াভাপাই কাউন্টি শেরিফের অফিসে ওই মহিলা ফোন করে দাবি করেন, তাঁর গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁরই ১৩ মাসের কন্যাসন্তানের।

জানা গিয়েছে, বাড়ির সামনে গাড়ি সরাচ্ছিলেন ওই মহিলা। সেই সময় বাইরে ‘কার সিটে’ (যেখানে শিশুদের রাখা হয়) শিশুকন্যাকে রেখেছিলেন তিনি। ওই মহিলা ভেবেছিলেন, নিরাপদ দূরত্বে রয়েছে ‘কার সিট’। কিন্তু গাড়িটি সরাতে গিয়ে সামনের চাকায় ধাক্কা লাগে ‘কার সিটে’। এর জেরেই জখম হয় তাঁর শিশুকন্যা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়।

ইয়াভাপাই কাউন্টি শেরিফ অফিসের তদন্তকারীরা এই ঘটনাটি খতিয়ে দেখছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই মহিলার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।

Accident US
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy