Advertisement
E-Paper

তাইওয়ান: দিল্লিকে চান ট্রাম্প

বেজিং ‘এক-চিন’ নীতি নিলেও তাইওয়ান বিশ্বাস করে, তারা স্বশাসিত। হু-র বৈঠকে পরিদর্শক রাষ্ট্র হিসেবে বলার সুযোগ পেলে বেজিংকে কাঠগড়ায় তোলার চেষ্টাই করবে তাইওয়ান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২০ ০৪:০৫
ডোনাল্ড ট্রাম্প—ফাইল চিত্র

ডোনাল্ড ট্রাম্প—ফাইল চিত্র

করোনাভাইরাসকে কেন্দ্র করে চিনকে কোণঠাসা করতে তাইওয়ান-তাস খেলার জন্য ঝাঁপিয়েছে আমেরিকা। সঙ্গে রয়েছে জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দেশ। এই কৌশলে ভারতকেও শামিল করতে সাউথ ব্লকের সঙ্গে দৌত্য শুরু করেছে তারা। এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত না-নিলেও বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করছে নয়াদিল্লি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) করোনা-বৈঠক ১৮ মে। সেখানে তাইওয়ানকে ‌‌‘পরিদর্শক রাষ্ট্র’ (অবজ়ার্ভার) হিসেবে রাখতে চায় আমেরিকা। করোনা যে আসলে চিনা ভাইরাস, এই তত্ত্ব প্রমাণ করার লক্ষ্যে বিভিন্ন স্তরে চেষ্টা করছে আমেরিকা ও ইউরোপের কিছু দেশ। চিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেজিং ‘এক-চিন’ নীতি নিলেও তাইওয়ান বিশ্বাস করে, তারা স্বশাসিত। হু-র বৈঠকে পরিদর্শক রাষ্ট্র হিসেবে বলার সুযোগ পেলে বেজিংকে কাঠগড়ায় তোলার চেষ্টাই করবে তাইওয়ান। সেই সুযোগকেই কাজে লাগাতে চায় আমেরিকা।
বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলাকে এই নিয়ে ফোন করেছেন আমেরিকা-সহ নানা দেশের বিদেশমন্ত্রীরা।

ভারত কোনও পক্ষ না-নিলেও, তাইওয়ানের রাজনৈতিক কর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করছে। কূটনীতিকদের মতে, এটা দিল্লির কাছে চিনকে চাপে রাখার একটা সুযোগও বটে।

Corona Virus Donald Trump Taiwan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy