Advertisement
E-Paper

ব্রিটেনে ঢুকতে পারবেন না কোনও ভারতীয়, করোনার মোকাবিলায় ঘোষণা স্বাস্থ্যসচিব হ্যানককের

সম্প্রতি ব্রিটেনে করোনার ভারতীয় প্রজাতির ১০৩টি সংক্রমণের সন্ধান পাওয়া গিয়েছে। সে কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হল বলে মনে করা হচ্ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ২২:৪৪

প্রতীকী ছবি।

প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর বাতিলের পর এ বার সে দেশে ভারতীয়দের পা রাখায় নিষেধাজ্ঞা চাপাল ব্রিটেন। সোমবার ব্রিটেনের পার্লামেন্টে এই ঘোষণা করেছেন সে দেশের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক। আগামী ২৪ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি।

ভারতে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়ছে। এই আবহে এ দেশ থেকে কোনও ভারতীয় ব্রিটেনে ঢুকতে পারবেন না বলে জানিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। তবে ভারত থেকে কোনও আইরিশ তথা ব্রিটিশ নাগরিকেরা সে দেশে গেলে, এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। যদিও ভারতের উপর এই নিষেধাজ্ঞা চলাকালীন ওই নাগরিকেরা ব্রিটেনে পা রাখলে তাঁদের মোটা অঙ্কের অর্থ খরচ করে বাধ্যতামূলক ভাবে ১০ দিনের কোয়রান্টিনে থাকতে হবে।

সোমবার ব্রিটেনের পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমন্স-এ দাঁড়িয়ে নিষেধাজ্ঞার বিষয়ে জানিয়েছেন হ্যানকক। তিনি আরও জানিয়েছেন, ভারতের পাশাপাশি বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিকদের উপরেও একই নিষেধাজ্ঞা বহাল করা হয়েছে। ব্রিটেনে সফরের বিধিনিষেধ আরোপ করে এ সব দেশের নাগরিকদের লাল তালিকায় রাখা হয়েছে। সম্প্রতি ব্রিটেনে করোনার ভারতীয় প্রজাতির ১০৩টি সংক্রমণের সন্ধান পাওয়া গিয়েছে। সে কারণেই ভারতীয়দের উপরে নিষেধাজ্ঞা জারি করা হল বলে মনে করা হচ্ছে।

India Britain Corona COVID-19 coronavirus Coronavirus in India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy