Advertisement
E-Paper

‘ভেনেজ়ুয়েলা থেকে তেল কিনলেই শাস্তি’, ট্রাম্পের হুমকির জেরে এ বার জরুরি অবস্থা জারি করল কিউবা

ভেনেজ়ুয়েলা থেকে প্রতিদিন প্রায় ২৭ হাজার ব্যারেল তেল আমদানি করে প্রয়াত ফিদেল কাস্ত্রোর দেশ। যা তাদের ঘরোয়া চাহিদা মেটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২১
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপ এবং জ্বালানি তেল সরবরাহে অবরোধের হুমকি দেওয়ার পরে ‘আন্তর্জাতিক জরুরি অবস্থা’ ঘোষণা করল কিউবা। সে দেশের বিদেশমন্ত্রী ব্রুনো রড্রিগেজ় পারিলা শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

সমাজমাধ্যমে একটি পোস্টে রড্রিগেজ় লিখেছেন, ‘‘আন্তর্জাতিক মত উপেক্ষা করে মার্কিন প্রশাসন বর্তমান পরিস্থিতিতে নানা হুমকি দিয়ে চলেছে। যা আমেরিকার কিউবা বিরোধী শক্তি এবং নব্য-ফ্যাসিবাদী দক্ষিণপন্থীদের উস্কানির ফল। এই পরিস্থিতিতে তাই এমন পদক্ষেপ করতে হয়েছে আমাদের।’’ কোনও হুমকির কাছে কিউবা মাথা নত করবে না বলেও দাবি করেছেন তিনি।

বাড়তি শুল্ক আরোপের হুমকির পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি কিউবার ওপর চাপ বাড়িয়ে ভেনেজ়ুয়েলার তেলের সরবরাহ বন্ধের ইঙ্গিত দিয়েছিলেন। ভেনেজ়ুয়েলা থেকে প্রতিদিন প্রায় ২৭ হাজার ব্যারেল তেল আমদানি করে প্রয়াত ফিদেল কাস্ত্রোর দেশ। যা তাদের ঘরোয়া চাহিদা মেটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগে নিকোলাস মাদুরোর জমানায় ভেনেজ়ুয়েলার সঙ্গে ব্যবসায়ীক লেনদেন বাজার রাখার অপরাধে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ় কানেল এবং অন্যান্য শীর্ষনেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়াশিংটন।

US vs Venezuela US-Cuba cuba Nicolas Maduro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy