Advertisement
E-Paper

‘ইরানের পর কিউবাকে শেষ করব, শুধু সময়ের অপেক্ষা’! এ বার কাস্ত্রোর দেশেও জমানা বদলানোর হুঙ্কার দিলেন ট্রাম্প

বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করেই তিনি ফিদেল কাস্ত্রোর দেশ কিউবার উপরে নজর দেবেন। তিনি বলেন, “আমরা প্রথমে ওদের (ইরান) শেষ করতে চাই।”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৩:৫০
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইরানের পর কিউবাকে শেষ করার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, সে দেশের কমিউনিস্ট জমানার পতন ‘কেবল সময়ের অপেক্ষা’। ইরানের যুদ্ধ শেষ হওয়ার পরেই যে তিনি কিউবার উপর নজর দেবেন, বৃহস্পতিবার তা-ও স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করেই তিনি ফিদেল কাস্ত্রোর দেশ কিউবার উপরে নজর দেবেন। তিনি বলেন, “আমরা প্রথমে ওদের (ইরান) শেষ করতে চাই।” তার পরেই কিউবাকে শেষ করা সময়ের অপেক্ষা বলে দাবি করেন তিনি।

ট্রাম্প দাবি করেন, কিউবা আমেরিকার সঙ্গে বোঝাপড়া করতে চেয়েছিল। কিন্তু তিনি যে সেই বোঝাপড়ায় সন্তুষ্ট নন, তা-ও স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প।

জানুয়ারি মাসে ভেনেজ়ুয়েলায় হানা দিয়ে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে আমেরিকায় নিয়ে গিয়েছে মার্কিন সেনা। দীর্ঘ দিন ধরেই কিউবায় তেল রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল আমেরিকা। মাদুরোকে অপহরণ করার পর ভেনেজ়ুয়েলা থেকে কিউবায় তেল রফতানিও পুরোপুরি বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। কিউবায় এই পরিস্থিতিতে ‘দুর্দান্ত’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। বলেছেন, “কিউবার সঙ্গে যা হচ্ছে, দারুণ হচ্ছে।”

US-Iran Conflict Donald Trump cuba
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy