ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন, তা এখনও চূড়ান্ত নয়। অনেক বিকল্প নিয়ে ভাবনাচিন্তা চলছে। তার মধ্যেই শোনা যাচ্ছিল সদ্যনিহত আয়াতোল্লা আলি খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবাকে সর্বোচ্চ নেতার পদে বসানো হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে! যদিও সেই খবরে আনুষ্ঠানিক সিলমোহর দেয়নি তেহরান। তবে মোজতবাকে তেমন গুরুত্ব দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরান সর্বোচ্চ নেতা বাছাই করতে গিয়ে সময় নষ্ট করছে তেহরান। খামেনেইয়ের উত্তরসূরি বাছাইয়ের উপর ‘নজরদারি’ করবেন বলেও জানান ট্রাম্প।
ট্রাম্প চান, ইরানে এমন এক শাসনব্যবস্থা গড়ে উঠুক, যা আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে! আর সেই লক্ষ্যেই ইরানের পরবর্তী নেতা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকতে চান মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, ‘‘ওরা (ইরান) নিজেদের সময় নষ্ট করছে। খামেনেইয়ের পুত্র কম ওজনদার। আমাকে এই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকতে হবে।’’
ইরানে কেমন নেতা চান, তার আভাসও দিয়েছেন ট্রাম্প। নিকোলাস মাদুরোকে অপহরণ এবং গ্রেফতারির পর ভেনেজ়ুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বা অন্তর্বর্তী প্রেসিডেন্ট পদে রয়েছেন ডেলসি রদ্রিগেজ়। তাঁর শাসনকালে আমেরিকার সঙ্গে সম্পর্কের ‘উন্নতি’ হয়েছে ভেনেজ়ুয়েলার, এমনই দাবি করেন ট্রাম্প। তিনি চান, ডেলসির মতো কোনও নেতা আসুন তেহরানের গদিতে। যুদ্ধের আবহে ট্রাম্প কী ভাবে ইরানের নেতা বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবেন, তা স্পষ্ট নয়। তিনি নিজেও সে ব্যাপারে ধোঁয়াশা রেখেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে, তাঁর নীতিগত দাবির কাছে নতিস্বীকার করতে রাজি নন, এমন কাউকে ইরানের নেতা হিসাবে চান না!
আরও পড়ুন:
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) আমেরিকা এবং ইজ়রায়েল প্রায় একসঙ্গে হামলা চালায় ইরানে। পাল্টা হামলার পথে হাঁটে তেহরানও। তার পর থেকে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে যুদ্ধ। ট্রাম্প দাবি করেছেন, এই এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্রুত সাফল্যের দিকে এগিয়েছে মার্কিন সামরিক অভিযান। ট্রাম্পের দাবি, সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানে খামেনেই-সহ একাধিক প্রভাবশালী ব্যক্তি নিহত হয়েছেন। সে কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্পের দাবি, আমেরিকাই এখন এই সংঘর্ষ ‘নিয়ন্ত্রণ’ করার জায়গায় রয়েছে। তিনি বলেন, “আমরা এখন খুবই ভাল জায়গায় রয়েছি। ওদের (ইরানের) নেতৃত্ব দেওয়ার লোক খুব তাড়াতাড়ি হারিয়ে যাচ্ছে। যিনি নেতৃত্ব দিতে চাইছেন, তিনিই শেষে মারা যাচ্ছেন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
সংঘর্ষবিরতি, ৩০ হাজার কোটির বিনিয়োগ পরিকল্পনা! আমেরিকা এবং ইরানের সংঘাতের অবসানে খসড়া চুক্তিতে আর কী রয়েছে?
-
‘চুক্তি প্রায় চূড়ান্ত, ঘোষণার অপেক্ষা’! সমঝোতা প্রসঙ্গে দাবি ট্রাম্পের, জানান, খুলবে হরমুজ়! কী মত ইরানের
-
সুযোগ পেলেই চোরাগোপ্তা হামলা! সাবেক পারস্যের হাতে মার খাওয়ার প্রতিশোধ নিচ্ছে ‘নিরীহ’ আরব রাষ্ট্র
-
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প
-
আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!