দিল্লি বিস্ফোরণকাণ্ড নিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র তদন্তের আবহেই এ বার সক্রিয় হল আর এক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে মঙ্গলবার গ্রেফতার করা হল আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাওয়াদ আহমেদ সিদ্দিকিকে।
কেন্দ্রীয় সংস্থাটির একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, সন্ত্রাসবাদীদের তহবিল জোগানের মতো গুরুতর অভিযোগের প্রমাণ মিলেছে সিদ্দিকির বিরুদ্ধে। গত ১০ নভেম্বর সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ যায় ১৩ জনের। আহত বহু। ওই ঘটনার তদন্তে নেমে একাধিক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা কোনও না কোনও ভাবে জড়িত ছিলেন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে—হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়। তাঁদের মধ্যে রয়েছেন, পাকিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগের অভিযোগে ধৃত মুজ়াম্মিল আহমেদ এবং শাহিন শাহিদ এবং দিল্লি বিস্ফোরণের ‘মানববোমা’ উমর-উন-নবি রয়েছেন সেই তালিকায়।
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে থাকা হোয়াইট কলার টেরর মডিউলের কেন্দ্রস্থল ছিল এই আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়। এ বার গ্রেফতার করা হল সেই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকেই। সূত্রের খবর, দিল্লি পুলিশের অপরাধদমন শাখার দু’টি এফআইআরের ভিত্তিতেই ইডি তদন্ত শুরু করেছে। প্রথমটিতে অভিযোগ করা হয়েছে, আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয় ন্যাক (ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিশন কাউন্সিল)-এর স্বীকৃতি ছাড়াই তাদের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান চালাচ্ছে। দ্বিতীয়ত, আল-ফালাহ্ কর্তৃপক্ষ তাঁদের ওয়েবসাইটে ন্যাক-স্বীকৃতির মিথ্যা দাবি করেছেন। মঙ্গলবার রাতে ইডি বিবৃতিতে জানিয়েছে, আল-ফালাহ্ গ্রুপের ওই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তল্লাশি অভিযানের সময় সংগৃহীত তত্যপ্রমাণ এবং তার বিশদ বিশ্লেষণের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে সিদ্দিকিকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
এআই সহায়তায় বিস্ফোরক রকেট তৈরি করেছিল অভিযুক্তেরা! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় মিলল নয়া সূত্র
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?