Advertisement
E-Paper

টুইটারে মাস্কই ‘একনায়ক’? রাতারাতি কর্তাদের ছাঁটাই করে বোর্ডই তুলে দিলেন নতুন মালিক

মাস্ক গণছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছেন বলে দাবি করছিলেন অনেকে। খবর রটেছিল, টুইটারের ৭৫ শতাংশ কর্মী তিনি ছাঁটাই করতে চলেছেন। বোর্ড কর্তাদের ছাঁটাই করে কী বার্তা দিতে চাইলেন তিনি?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২২ ০৭:৫১
টুইটারের বোর্ড কর্তাদের ছাঁটাই করে দিয়েছেন ইলন মাস্ক।

টুইটারের বোর্ড কর্তাদের ছাঁটাই করে দিয়েছেন ইলন মাস্ক। —ফাইল ছবি

টুইটারের পরিচালক বোর্ড তুলে দিলেন ইলন মাস্ক। বোর্ডের সমস্ত আধিকারিককে তিনি ছাঁটাই করে দিয়েছেন বলে খবর। তিনি একাই টুইটারের সব দায়িত্ব সামলাবেন। অর্থাৎ মাস্ক এখন একাই টুইটারের সর্বেসর্বা।

মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকেই অনেকে দাবি করেছিলেন, তিনি গণছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছেন। টুইটারের অন্তত ৭৫ শতাংশ কর্মীকে ১ নভেম্বর থেকেই তিনি ছাঁটাই করতে চলেছেন বলে খবর রটেছিল। এমনকি কয়েকটি সংবাদমাধ্যমে এ-ও দাবি করা হয়েছিল, ছাঁটাই প্রক্রিয়া শুরুর জন্য কর্মীদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছেন বিশ্বের অন্যতম এই ধনী। কিন্তু সম্প্রতি এই দাবি উড়িয়ে দিয়েছেন মাস্ক নিজেই। তবে তার পরেই জানা গেল, টুইটারের পরিচালন বোর্ড তিনি উঠিয়ে দিয়েছেন।

টুইটার অধিগ্রহণের পর থেকেই একের পর এক চমক দিচ্ছেন মাস্ক। টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে তিনি শুরুতেই ছাঁটাই করেছেন। সম্প্রতি টুইটারের ভেরিফিকেশন প্রক্রিয়া বা ব্লু টিক অর্জনের প্রক্রিয়ায় বদল আসতে চলেছে বলেও তিনি নিজেই জানান। সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি, এ বার থেকে যাঁরা টুইটারের ‘ব্লু মেম্বার’ অর্থাৎ যাঁদের টুইটারের সাবস্ক্রিপশন রয়েছে, তাঁদের মধ্যেই ‘ব্লু টিক’ সীমাবদ্ধ রাখা হবে। এই সাবস্ক্রিপশনের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। সেই খরচও বাড়িয়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, সাবস্ক্রিপশনের খরচ বেড়ে হবে ১৯.৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৬০০ টাকা। এই টাকা না দিলে যাঁদের ইতিমধ্যে ব্লু টিক রয়েছে, তাঁরাও তা হারাতে পারেন।

যদিও ভেরিফিকেশন প্রক্রিয়ায় ঠিক কী কী বদল আনা হচ্ছে তা স্পষ্ট করে জানাননি মাস্ক।তবে তিনি টুইটারের বোর্ড কর্তাদের ছাঁটাই করে কর্মীদের বার্তা দিতে চাইলেন, মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

Elon Musk Twitter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy